1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী নকলায় দীর্ঘদিনের ভাঙা সড়ক সংস্কার করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজ, স্বস্তিতে এলাকাবাসী শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা

একাদশে মোস্তাফিজ, আবারও বাদ সাকিব

  • আপডেট টাইম :: শনিবার, ২৪ এপ্রিল, ২০২১

স্পোর্টস ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরের ১৮ তম ম্যাচে মুখোমুখি কলকাতা নাইটরাইডার্স ও রাজস্থান রয়্যালস। এই ম্যাচেও সাকিবকে রাখেনি কলকাতা। অন্যদিকে টানা মোস্তাফিজকে টানা খেলিয়ে যাচ্ছে রাজস্থান।

শনিবার (২৪ এপ্রিল) মুম্বাইয়ের ওয়াংখেড় স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় খেলাটি শুরু হচ্ছে। এই ম্যাচে টস জিতে ফিল্ডিং নিয়েছে রাজস্থান । চলতি আসরে এখন পর্যন্ত দুই দলের অবস্থানই নাজুক। এই ম্যাচে জয়ে ফিরতে দুই দলই মরিয়া।

কলকাতার হয়ে সাকিব শুরু থেকে খেলেছিলেন এই আইপিএলে। তিন ম্যাচে সাকিব থেকে ভালো পারফর্ম না পাওয়ায় তাকে গত ম্যাচে বাদ দেয় কলকাতা। তিন ম্যাচে সাকিবের ব্যাট থেকে আসে ৩৮ রান। বল হাতেও ছিলেন নিস্প্রভ। তিন ম্যাচে উইকেট পান দুটি। রান দেন ৮১। বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচে বল করেছেন মাত্র দুই ওভার। এই দুই ওভারে ২৪ রান দেওয়ায় আর বল দিতে সাহস পাননি কলকাতার অধিনায়ক মরগ্যান।

এদিকে মোস্তাফিজ চার ম্যাচ খেলে তিন উইকেট নিয়েছেন। আহামরি কোনো পারফরম্যান্স দেখাতে পারেননি। সেরা পারফরম্যান্স ছিল দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে নিজের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমে ২৯ রান দিয়ে নিয়েছিলেন ২ উইকেট। পাঞ্জাব কিংসের বিপক্ষে ছিল বাজে পারফরম্যান্স। ওই ম্যাচে ৪৫ রান দিয়ে কোনো উইকেটের দেখা পাননি। চেন্নাইয়ের বিপক্ষে ৩৭ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট। বেঙ্গালুরু বিপক্ষে ৩৪ রান দিয়ে কোনো উইকেটের দেখা পাননি।

দুই দল নিজেদের শেষ ম্যাচ হেরেছে। কলকাতা হেরেছে চেন্নাই সুপার কিংসের কাছে। চলতি আসরে  ৪ ম্যাচে ১ জয়ে তাদের পয়েন্ট মাত্র ২।  রাজস্থানকে হারিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। জয়ে ফিরতে মরিয়া দুই দলই।  অন্যদিকে রাজস্থানেরও ৪ ম্যাচে ১ জয়ে ২ পয়েন্ট। প্লে’ অফের লড়াইয়ে টিকে থাকতে হলে দুই দলকেই ওয়াংখেড়েতে ঘুরে দাঁড়াতে হবে।

গত তিন আসরে সর্বশেষ পাঁচ দেখায় জয়ের পাল্লা ভারি কলকাতার। সর্বশেষ পাঁচ ম্যাচের মধ্যে চারটিতেই বড় জয় পেয়েছে কলকাতা। একটিতে জয় পেয়েছে রাজস্থান। গত আসরের দুটি ম্যাচে একটিতেও জয় পায়নি মোস্তাফিজের দল।

রাজস্থান: জস বাটলার, জশস্বি জয়সওয়াল, সাঞ্জু স্যামসন (অধিনায়ক ও উইকেটকিপার), ডেভিড মিলার, শিবম দুবে, রিয়ান পরাগ, ক্রিস মরিস, রাহুল তেওয়াতিয়া, জয়দেব উনাদকাট, চেতন সাকারিয়া, মোস্তাফিজুর রহমান।

কলকাতা: নিতিশ রানা, শুভমান গিল, রাহুল ত্রিপাঠী, এউইন মরগ্যান (অধিনায়ক), দিনেশ কার্তিক (উইকেটকিপার), আন্দ্রে রাসেল, প্যাট কামিন্স, শিভাম মাবি, সুনীল নারিন, বরুণ চক্রবর্ত্তী, প্রসিদ্ধ কৃষ্ণা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com