1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান

হেরে নিজেদের সর্বনাশ দেখছে অ্যাটলেটিকো

  • আপডেট টাইম :: সোমবার, ২৬ এপ্রিল, ২০২১

স্পোর্টস ডেস্ক : স্প্যানিশ লা লিগায় রোববার রাতে অ্যাথলেটিক বিলবাও এর মুখোমুখি হয় অ্যাটলেটিকো মাদ্রিদ। এই ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে ব্যবধান বাড়ানোর সুযোগ ছিল তাদের। কিন্তু সেটি আর হল কই? বিলবাও এর কাছে ২-১ ব্যবধানে হেরে নিজেদের সর্বনাশ ডেকে এনেছে মাদ্রিদের ক্লাবটি।

এই হারে তাদের শীর্ষস্থান নড়বড়ে হয়ে দাঁড়িয়েছে। কারণ, এক ম্যাচ কম খেলা বার্সেলোনা তাদের চেয়ে পিছিয়ে আছে মাত্র ২ পয়েন্টে। ৩২ ম্যাচ থেকে বার্সেলোনার সংগ্রহ ৭১। ৩৩ ম্যাচ থেকে রিয়ালের সংগ্রহও ৭১। আর ৩৩ ম্যাচ থেকে অ্যাটলেটিকো মাদ্রিদের সংগ্রহ ৭৩। এক ম্যাচ কম খেলা বার্সা সেই ম্যাচে জয় পেলে রিয়াল, অ্যাটলেটিকোকে পেছনে ফেলে শীর্ষে উঠে যাবে। এরপর শেষ পাঁচ ম্যাচে বার্সেলোনা আর না হারলে কিংবা ড্র করলে তারাই চ্যাম্পিয়ন হবে।

ঘরের মাঠে অ্যাটলেটিকোর বিপক্ষে ম্যাচের ৮ মিনিটে এগিয়ে যায় বিলবাও। এ সময় আলেক্স বেরেনগুয়ের গোল করে এগিয়ে নেন দলকে। এই গোলে তারা এগিয়ে ছিল ম্যাচের ৭৬ মিনিট পর্যন্ত।

৭৭ মিনিটের মাথায় অ্যাটলেটিকো মাদ্রিদের স্টেফান সাভিচ গোল করে সমতা ফেরান। কিন্তু ম্যাচের শেষ মুহূর্তে (৮৬ মি.) ইনিগো মার্টিনেজ গোল করে আবার এগিয়ে নেন বিলবাওকে। শেষ পর্যন্ত তারা ২-১ গোলে হারিয়ে দেয় চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com