1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান

আইপিএল ছাড়লেন অশ্বিন

  • আপডেট টাইম :: সোমবার, ২৬ এপ্রিল, ২০২১

স্পোর্টস ডেস্ক : দিল্লি ক্যাপিটালসের হয়ে স্পিনার রবীচন্দ্রন অশ্বিন রোববারও খেলেছেন। এরপরই তিনি ছুটি নেন। চলতি মৌসুমে আর খেলতেও পারেন, নাও খেলতে পারেন তিনি।

মূলত তার নিজ পরিবারের ও শ্বশুর বাড়ির পরিবারের সদস্যরা করোনায় আক্রান্ত হয়েছেন। এমন কঠিন সময়ে তাদের পাশে থাকতেই আইপিএল ছেড়েছেন তিনি। যদি সবকিছু ঠিকঠাক মতো সেরে যায় তাহলে তিনি আবার মাঠে ফিরবেন বলে আশা প্রকাশ করেছেন।

এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে অশ্বিন লিখেন, ‘আমি আগামীকাল থেকে আইপিএলের চলতি আসর থেকে বিরতি নিচ্ছি। আমার ও শ্বশুর বাড়ির পরিবারের সদস্যরা করোনার সঙ্গে লড়াই করছেন। এমন কঠিন সময়ে আমি তাদের পাশে থাকতে চাই। সবকিছু ঠিকঠাক মতো চললে আমি আবার ফিরবো আইপিএলে। ধন্যবাদ।’

এই টুইটের জবাবে দিল্লি ক্যাপিটালস অশ্বিনকে সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দেয়।

ভারতে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মারাত্মক আকার ধারন করেছে। রোববার (২৫ এপ্রিল) ভারতে একদিনে রেকর্ড ৩ লাখ ৪৯ হাজার ৬৯১ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছে। তাতে দেশটির মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১ কোটি ৬৯ লাখ ৬০ হাজার ১৭২।

এদিন সেখানে মারা গেছে ২ হাজার ৭৬৭ জন। তাতে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ৯২ হাজার ৩১১ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com