1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পরীক্ষা ভারতে, কেন্দ্র আমিরাত: পরীক্ষার্থীর মাথায় হাত! আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী: ৬ জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত ইসরায়েল ছাড়া যুক্তরাষ্ট্রের অস্তিত্ব থাকতো না: মার্কিন রাষ্ট্রদূত নালিতাবাড়ীতে ২৭৩ বোতল ভারতীয় মদসহ ৩ জন গ্রেফতার শেষ হলো যুক্তরাষ্ট্র-ইরান প্রথম ধাপের আলোচনা, গুরুত্বপূর্ণ অগ্রগতি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে আইটি ও শ্রমবাজারে নতুন সম্ভাবনা ৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু অবিশ্বাস্য প্রতিরোধে বেলজিয়ামকে আটকে দিলো ইরান মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা

করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু ৯৭

  • আপডেট টাইম :: সোমবার, ২৬ এপ্রিল, ২০২১

বাংলার কাগজ ডেস্ক : দেশে করোনাভাইরাসে আরও ৯৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১১ হাজার ১৫০ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৩০৬ জন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৪৮ হাজার ৬২৮ জনে।

সোমবার (২৬ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এদিন সুস্থ হয়েছেন আরও ৪ হাজার ২৪১ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৬ লাখ ৬১ হাজার ৬৯৩ জন।

এর আগে রোববার (২৫ এপ্রিল) করোনায় ১০১ জন মারা যান ও ২ হাজার ৯২২ জন করোনা আক্রান্ত হন।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৯৭ জনের মধ্যে ঢাকা বিভাগেরই ৬৩ জন। এছাড়া চট্টগ্রামে ১২, রাজশাহীতে ৪, খুলনায় ৬, বরিশালে ৩, সিলেটে ৬, রংপুরে ২ এবং ময়মনসিংহে ১ জন মারা গেছেন।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৬১ জন পুরুষ এবং ৩৬ জন নারী। এদের সবাই হাসপাতালে মারা গেছেন। এ পর্যন্ত ভাইরাসটিতে মোট মারা যাওয়া ১১ হাজার ১৫০ জনের মধ্যে পুরুষ ৮ হাজার ১৮১ জন এবং নারী ২ হাজার ৯৬৯ জন।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম একজনের মৃত্যু হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com