1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১১:১১ অপরাহ্ন

গুলশানের ফ্ল্যাট থেকে তরুণীর লাশ উদ্ধারের ঘটনায় বসুন্ধরার এমডি’র বিরুদ্ধে মামলা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১

ঢাকা : রাজধানীর গুলশানের একটি ফ্ল্যাট থেকে মোসারাত জাহান (মুনিয়া) নামে এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় মামলা হয়েছে। সোমবার (২৬ এপ্রিল) রাতে নিহতের বড় বোন বাদী হয়ে গুলশান থানায় আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগ এনে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান তানভীরের বিরুদ্ধে এ মামলাটি করেন।
দিবাগত রাত ৩টার দিকে মামলার বিষয়টি গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) সুদীপ কুমার চক্রবর্তী এ বিষয়টি নিশ্চিত করে বলেন, রাতে মুনিয়ার বড় বোন নুসরাত জাহান বাদী হয়ে ৩০৬ ধারায় আত্মহত্যায়প্র্ররোচনার অভিযোগ এনে গুলশান থানায় মামলা করেন, যার মামলা নং ২৭।
মুনিয়া রাজধানীর একটি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি কুমিল্লা শহরে। সেখানেই থাকে তার পরিবার।
এর আগে সোমবার সন্ধ্যার পর গুলশান ২ নম্বরের ১২০ নম্বর সড়কের একটি ফ্ল্যাট থেকে তার লাশ উদ্ধার করা হয়।
জানা গেছে, মোসারাত জাহানের সঙ্গে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান তানভীরের পরিচয় ছিল। তিনি ওই ফ্ল্যাটে যাতায়াত করতেন বলে তথ্য পাওয়া গেছে।
মোসারাতের বড় বোনের বরাত দিয়ে গুলশান জোনের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) নাজমুল হাসান ফিরোজ জানান, মোসারাত জাহান রোববার তার বড় বোনকে ফোন করে বলেন, তিনি সমস্যায় পড়েছেন। এ কথা শুনে তার বড় বোন সোমবার কুমিল্লা থেকে ঢাকায় আসেন। সন্ধ্যার দিকে ওই ফ্ল্যাটে যান তিনি। দরজায় ধাক্কাধাক্কি করলেও দরজা না খোলায় বাইরে থেকে লক খুলে ঘরে ঢুকে বোনকে ফ্যানের সঙ্গে ঝুলতে দেখেন। পরে তিনি বাড়িওয়ালাকে বিষয়টি জানান। তখন পুলিশে খবর দেওয়া হয়।
এদিকে নাগরিক টিভির পেজে একটি অডিও রেকর্ড বা মোসারাত জাহান মুনিয়া ও সায়েম সোবহান তানভীরের ফোনালাপ ফাঁস করা হয়েছে। ওই ফোনালাপ থেকে বুঝা যায় বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান তানভীর ৫০ লাখ টাকা চুরি করেছে মর্মে মোসারাত জাহান মুনিয়াকে চাপ প্রয়োগ করছিলেন। মুনিয়া ওই টাকা নেননি বলে বারংবার বুঝানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত পুলিশ দিয়ে গ্রেফতারর ভয় দেখাচ্ছিলেন সায়েম সোবহান তানভীর। ধারণা করা হচ্ছে, এ চাপেই মুনিয়া আত্মহত্যার পথ বেছে নেন।
এদিকে মুনিয়ার আত্মহননের খবর ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগ মাধ্যমে তেলপাড় শুরু হয়। সায়েম সোবহান তানভীরকে নিয়ে বিভিন্ন ছবি ও লেখা পোস্ট করতে থাকেন প্রতিবাদীরা।

উল্লেখ্য, এর আগেও বিএনপি আমলের শেষ দিকে বসুন্ধরার মালিক আকবর সোবহানের আরেক ছেলে সানবীরের বিরুদ্ধে “বসুন্ধরা আইটি”র ১২০ কোটি টাকার হিস্যা নিয়ে এক ইঞ্জিনিয়ার ডিরেক্টরকে ছাদে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা অভিযোগ ওঠে। মেরেই ফেলে। জনশ্রুতি রয়েছে, ওই ঘটনা ঢাকতে আকবর সোবহান শাহ আলমের সাথে স্বরাষ্ট্রমন্ত্রী বাবরের ১০০ কোটি টাকার ডিল হয়। যদিও শাহ আলম চুক্তির ২০ কোটি টাকা দিয়ে আর কোন টাকাই দেয়নি বললে জনশ্রুতি রয়েছে।
কথিত রয়েছে, এর পরবর্তী সময়ে শাহ আলম যখন দেশে আসতে পারছিলেন না তখন সরকারকে স্টেডিয়ামের জন্য ৫০ বিঘা সম্পত্তি দেওয়া কথা বললেও তার বাস্তবতা মেলেনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com