1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান

প্রথম টেস্টের দলই বহাল থাকল দ্বিতীয় টেস্টে

  • আপডেট টাইম :: বুধবার, ২৮ এপ্রিল, ২০২১

স্পোর্টস ডেস্ক : ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম টেস্টের জন্য দল ঘোষণা করা হয়েছিল আগে। দ্বিতীয় টেস্টের দল দেয়া হয়নি। অবশেষে দ্বিতীয় টেস্ট শুরুর আগেরদিন, আজ স্কোয়াড ঘোষণা করা হলো। প্রথম টেস্টের স্কোয়াডে ছিলেন যে ১৫ জন, তাদেরকেই বহাল রাখা হয়েছে। কোনো পরিবর্তন আনা হয়নি।

আজ দুপুরের পরই এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

প্রথম টেস্টের দলে এক চমক দিয়েছিল বাংলাদেশ দলের নির্বাচকরা। তরুণ পেসার শরিফুল ইসলামকে স্কোয়াডে অন্তর্ভূক্ত করে। যদিও তাকে মূল একাদশে রাখেনি। যে তিন পেসারকে নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ, তারা হলেন- তাসকিন আহমেদ, আবু জায়েদ রাহী এবং এবাদত হোসেন। তিনজনই টেস্ট খেলার অভিজ্ঞ ক্রিকেটার।

যদিও একই মাঠে দ্বিতীয় টেস্ট। তবে, এই টেস্টের উইকেট কেমন হবে- তা এখনই বলা মুস্কিল। শ্রীলঙ্কা তাদের দুই ইনজুরড ক্রিকেটারের পরিবর্তে যে দু’জনকে ডেকে নিয়েছে- তাদের মধ্যে একজন স্পিনার।

ধারণা করা হচ্ছে, দ্বিতীয় টেস্টের উইকেট হতে পারে স্পিন বান্ধব। তবে বাংলাদেশ দলের মূল বোলিং শক্তি যেহেতু স্পিন, সেহেতু শ্রীলঙ্কা কী ধরনের উইকেট বানায়, তা এখনই বলা মুস্কিল।

২১ জনের প্রাথমিক দল নিয়ে শ্রীলঙ্কায় যায় বাংলাদেশ। সেখান থেকে ৬ জন প্রথম টেস্টের চূড়ান্ত দল থেকে বাদ পড়েছেন। তারা হলেন-শহিদুল ইসলাম, শুভাগত হোম, নুরুল হাসান সোহান, নাঈম হাসান এবং সৈয়দ খালেদ আহমেদ। দ্বিতীয় টেস্টেও তাদের ভাগ্য খুলল না। বাতিলের খাতাতেই থাকতে হলো।

প্রথম টেস্টে ৬ স্পেশালিস্ট ব্যাটসম্যান এবং ৫ বোলার নিয়ে খেলতে নেমেছিল বাংলাদেশ। দ্বিতীয় টেস্টে কী করবে সেটাও নিশ্চিত নয়। একাদশে কী কোনো পরিবর্তন আসবে?

পেসার শরিফুল কিংবা অলরাউন্ডার ইয়াসির আলি রাব্বির কী অভিষেক হবে? সেটাও নিশ্চিত নয়। উইকেট দেখেই একাদশ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজমেন্ট।

দ্বিতীয় টেস্টে বাংলাদেশের স্কোয়াড
মুমিনুল হক (অধিনায়ক), লিটন কুমার দাস, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহীম, তামিম ইকবাল, সাদমান ইসলাম, আবু জায়েদ রাহী, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, মোহাম্মদ সাইফ হাসান, ইয়াসির আলি চৌধুরী, শরিফুল ইসলাম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com