1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী

ওসাসুনাকে হারিয়ে শিরোপার লড়াইয়ে টিকে থাকলো রিয়াল

  • আপডেট টাইম :: রবিবার, ২ মে, ২০২১

স্পোর্টস ডেস্ক : স্প্যানিশ লা লিগায় ওসাসুনাকে হারিয়ে শিরোপার জয়ের লড়াইয়ে টিকে থাকলো রিয়াল মাদ্রিদ। শনিবার দিবাগত রাতে তারা ঘরের মাঠে ২-০ গোলে হারিয়েছে ওসাসুনাকে।

এই জয়ে ৩৪ ম্যাচ থেকে ৭৪ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে আছে রিয়াল। সমান ম্যাচ থেকে ৭৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ। ৩৩ ম্যাচ থেকে ৭১ ম্যাচ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে বার্সেলোনা।

ওসাসুনার বিপক্ষে প্রথমার্ধে বেশ কিছু সুযোগ পেলেও গোলের দেখা পায়নি লস ব্লাঙ্কোসরা। কয়েকটি সুযোগ পেয়েছিল ওসাসুনাও। তারাও পায়নি জালের নাগাল।

বিরতির পর ৭৫ মিনিট পর্যন্ত ওসাসুনা আটকে রাখে রিয়ালকে। এরপর খেই হারায় তারা। ৪ মিনিটের ব্যবধানে দুটি গোল হজম করে হার মানে।

৭৬ মিনিটে কর্নার থেকে উড়ে আসা বলে হেড দিয়ে জালে জড়ান রিয়ালের রক্ষণভাগের খেলোয়াড় ইদার মিলিতাও। যা ছিল চলতি মৌসুমে তার প্রথম গোল।

ম্যাচের ৮০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মিডফিল্ডার কাসেমিরো। তাতে ২-০ গোলের জয় নিশ্চিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com