1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু: তথ্য উপদেষ্টা মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

করোনার প্রতি টিকায় বেক্সিমকোর মুনাফা ৭৭ টাকা

  • আপডেট টাইম :: রবিবার, ২ মে, ২০২১

বাংলার কাগজ ডেস্ক : ভারতের সেরাম ইনস্টিটিউটের তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনার টিকা আমদানি করে প্রায় ৭৭ টাকা মুনাফা করেছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। সব খরচ বাদ দিয়ে টিকাপ্রতি এ আয় করেছে। রোববার (২ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ডিএসইর ওয়েবসাইটে উল্লেখ করা হয়, জানুয়ারি-মার্চ সময়ে বেক্সিমকো সরকারকে ৫০ লাখ করোনার টিকা সরবরাহ করে ৩৮ কোটি ৩৭ লাখ টাকা মুনাফা করেছে। সে হিসেবে টিকাপ্রতি কোম্পানি আয় করেছে ৭৬.৭৪ টাকা।

এদিকে, রোববার বেক্সিমকো ফার্মার তৃতীয় প্রান্তিক (জানুয়ারি-মার্চ, ২০২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩.২৮ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানির ইপিএস ছিল ২.০২ টাকা।

আর তিন প্রান্তিক মিলে অর্থাৎ ৯ মাসে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৮.২৩ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে ইপিএস ছিল ৫.৮৪ টাকা।

উল্লেখ্য, ভারতের সেরাম ইনস্টিটিউটের তৈরি করা অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনার টিকা বাংলাদেশে আমদানির জন্য চুক্তিবদ্ধ একমাত্র প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মা। বাংলাদেশ সরকার, সেরাম ইনস্টিটিউট ও কোম্পানির মধ্যে সম্পাদিত ত্রিপক্ষীয় চুক্তির আওতায় এ টিকা আমদানি করা হচ্ছে।

গত জানুয়ারি ও ফেব্রুয়ারিতে এ টিকা সরকারকে সরবরাহ করেছে বেক্সিমকো। ৬ মাসের মধ্যে ৩ কোটি ডোজ করোনার টিকা আনার কথা থাকলেও বর্তমানে ভারত থেকে সেরাম ইনস্টিটিউটের তৈরি টিকা দেশে আসা বন্ধ রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com