1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী

অবৈধ বালু উত্তোলন করায় শ্রীবরদীতে ৬ জনের জেল-জরিমানা

  • আপডেট টাইম :: বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪

শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীর সীমান্তবর্তী কর্ণঝোড়া এলাকার ঢেউফা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, পরিবহন ও বিক্রিতে জড়িত থাকার অপরাধে ৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৭ নভেম্বর) ভোরে এ দণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ জাবের আহমেদ। এসময় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদুল হকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এর মধ্যে কর্ণঝোড়া গ্রামের আকবর আলী (৫০) কে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ৪০ দিনের কারাদণ্ড। এছাড়াও একই গ্রামের ওয়াদুল আলী (২৪), মেঘাদল গ্রামের জাহিদুল (৪০), বালিজুরি গ্রামের রুবেল মিয়া (২৫), কইলকান্দা গ্রামের সাইদুল্লাহ (২৫) ও সাতানীপাড়া গ্রামের রাজু মিয়া (২০) কে ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। পরে তাদের জামালপুর কারাগারে পাঠানো হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, জনস্বার্থে ও পরিবেশ রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com