1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী নকলায় দীর্ঘদিনের ভাঙা সড়ক সংস্কার করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজ, স্বস্তিতে এলাকাবাসী

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন থিসারা পেরেরা

  • আপডেট টাইম :: সোমবার, ৩ মে, ২০২১

স্পোর্টস ডেস্ক : সবাইকে অবাক করে দিয়েন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলে শ্রীলঙ্কার পেস বোলিং অলরাউন্ডার থিসারা পেরেরা। চলতি বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে থাকলেও, এর আগেই মাত্র ৩২ বছর বয়সে জাতীয় দল থেকে অব্যাহতি নিয়ে নিলেন তিনি।

শ্রীলঙ্কার জার্সি গায়ে আর না দেখা গেলেও, ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্টগুলোতে খেলে যাবে এ মারকুটে অলরাউন্ডার। চলতি বছরের মার্চে সবশেষ আন্তর্জাতিক ক্রিকেট খেলেছিলেন তিনি। তাকে নিয়েই বিশ্বকাপের পরিকল্পনা সাজানোর কথা ছিল লঙ্কানদের।

কিন্তু এখন আকস্মিক সিদ্ধান্তের কারণে নতুন কিছু ভাবতে হবে লঙ্কানদের। আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে অন্তত ২ হাজার রান করা ব্যাটসম্যানদের মধ্যে চতুর্থ সর্বোচ্চ ১১২.০৮ স্ট্রাইকরেটের মালিক থিসারা পেরেরা। শেষদিকে নেমে ঝড়ো ইনিংস খেলার জন্যই বিশেষ পরিচিত তিনি।

এখন অবসর নেয়ায় সমাপ্তি ঘটল পেরেরার ১২ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের। ২০০৯ সালের ডিসেম্বর মাসে ভারতের বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে পা রেখেছিলেন তিনি। এরপর ২০১০ সালের মে মাসে টি-টোয়েন্টি এবং পরের বছর হয় টেস্ট অভিষেক।

আন্তর্জাতিক ক্রিকেটে ৬ টেস্ট, ১৬৬ ওয়ানডে ও ৮৪ টি-টোয়েন্টি খেলেছেন তিনি। যেখানে টেস্টে ২০৩ রান ও ১১ উইকেট, ওয়ানডেতে ২৩৩৮ রান ও ১৭৫ উইকেট এবং টি-টোয়েন্টতে ১২০৪ রান ও ৫১ উইকেট রয়েছে পেরেরার ঝুলিতে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com