1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান

আইপিএল স্থগিত, ভারতীয় বোর্ডের ক্ষতির অংক!

  • আপডেট টাইম :: বুধবার, ৫ মে, ২০২১

স্পোর্টস ডেস্ক : আইপিএল মানেই টাকার খেলা। বিশ্বকাপের মতো টুর্নামেন্ট পিছিয়ে হলেও তাই আইপিএল আয়োজন করতে চায় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। এই টুর্নামেন্ট থেকে লাভবান হন বিদেশি ক্রিকেটার, কোচ, স্টাফ এমনকি তাদের বোর্ডও। তাই অস্ট্রেলিয়া, ইংল্যান্ড কিংবা দক্ষিণ আফ্রিকা-সব দেশই আইপিএলের পক্ষে কথা বলে।

করোনার মধ্যেও আইপিএল চলা নিয়ে কোনো অভিযোগ ছিল না কারও, ভারতের ভয়াবহ পরিস্থিতিতে খেলতেও। অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা তো বলেই দিয়েছিলেন, মাঠের বাইরে করোনা পরিস্থিতি যেমনই হোক, আইপিএল চালিয়ে যেতে চান তারা।

কিন্তু করোনা থেকে রেহাই মেলেনি বায়োবাবলে থাকা ক্রিকেটার-কোচদেরও। একের পর এক করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় অবশেষে মঙ্গলবার বাধ্য হয়ে টুর্নামেন্ট স্থগিত করার ঘোষণা দেয় আয়োজকরা।

দেশে প্রতিদিনই করোনা আক্রান্ত ও মৃত্যুর রেকর্ড ভাঙছে। এর মধ্যে আইপিএল চালিয়ে যাওয়ায় অনেক সমালোচনার মুখেও পড়তে হয় আয়োজক কমিটিকে। কিন্তু তারা পারতপক্ষে টুর্নামেন্টটা বন্ধ করতে চাইছিলেন না। কেন? সেই কারণটাও বোধগম্য।

আইপিএল অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে যাওয়ায় যে বিপুল অংকের আর্থিক ক্ষতির মুখেই পড়তে হলো ভারতীয় ক্রিকেট বোর্ডকে। এই আর্থিক ক্ষতির পরিমাণ কত জানেন? ২ হাজার কোটি থেকে আড়াই হাজার কোটি টাকা। হ্যাঁ, চোখ কপালে ওঠার মতোই অংকই।

এই বিপুল ক্ষতির মূল কারণ সম্প্রচারকারী সংস্থা ও বিজ্ঞাপনদাতাদের থেকে কম টাকা পাবে বিসিসিআই। এই দুটি জায়গা থেকেই ১৬৯০ কোটি টাকা ক্ষতির মুখে পড়তে চলেছে বোর্ড। মূল বিজ্ঞাপনদাতার থেকে বছরে ৪৪০ কোটি টাকা পাওয়ার কথা তাদের। কিন্তু এই বছর এর অর্ধেক বা তারও কম টাকা পাবে বিসিসিআই।

সম্প্রচারকারী সংস্থার কাছ থেকে বছরে ৩২৬৯.৪ কোটি টাকা পাওয়ার কথা বোর্ডের। কিন্তু এবার আইপিএলে ৬০টি ম্যাচ না হওয়ায় অনেক কম টাকা পাবে ভারতীয় ক্রিকেট বোর্ড।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com