1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী নকলায় দীর্ঘদিনের ভাঙা সড়ক সংস্কার করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজ, স্বস্তিতে এলাকাবাসী

ইউরোপা লিগে কাভানির ইতিহাস

  • আপডেট টাইম :: শুক্রবার, ৭ মে, ২০২১

স্পোর্টস ডেস্ক : রোমার বিপক্ষে এক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয়বার জোড়া গোল করে ইউরোপা লিগে ইতিহাস গড়লেন এদিনসন কাভানি। যদিও বৃহস্পতিবার রাতে স্তাদিও অলিম্পিকোতে ৩-২ গোলে হেরেছে তার দল ম্যানচেস্টার ইউনাইটেড। তবে গত সপ্তাহে ওল্ড ট্র্যাফোর্ডে ৬-২ গোলের জয়ে দুই লেগ মিলিয়ে ৮-৫ গোলের অগ্রগামিতায় ফাইনালে উঠেছে তারা।

ইতালিয়ান জায়ান্টদের জালে দুইবার বল পাঠিয়ে ৩৪ বছরের পুরোনো রেকর্ডে ভাগ বসালেন কাভানি। তিন দশকেরও বেশি সময় পর প্রথম খেলোয়াড় হিসেবে কোনও ইউরোপিয়ান সেমিফাইনালের দুই লেগেই দুটি বা তার বেশি গোল করেছেন তিনি। এর আগে ১৯৮৫-৮৬ উয়েফা কাপে কেএসভি ভারেগেমের বিপক্ষে এই কীর্তি গড়েন কোলনের ক্লাউস আলোফস।

৩৪ বছর বয়সী কাভানি তার শেষ ১৫টি ইউরোপা লিগ ম্যাচে ১৬ গোল করেছেন। আর এই আসরে ১০ ম্যাচে গোল ১৫টি।

তিন বছর পর প্রথম কোনও বড় শিরোপা জয়ের পথে ম্যানইউর প্রতিপক্ষ ভিয়ারিয়াল। আগামী ২৬ মে পোল্যান্ডে স্প্যানিশদের মুখোমুখি হবে উলা গুনার সুলশারের দল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com