1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান

নেইমারকে নিয়ে সব ‘ফিসফাঁস’ থামিয়ে দিল পিএসজি!

  • আপডেট টাইম :: শনিবার, ৮ মে, ২০২১

স্পোর্টস ডেস্ক : নেইমার বার্সেলোনায় ফিরছেন, প্রতি বছর দলবদলের আগে এটি যেন ধারাবাহিক এক নাটক। এবারও তার ব্যতিক্রম হয়নি। তবে এবার আর নাটকটাকে খুব বেশি সময় চলতে দিচ্ছে না প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)।

আজই (শনিবার) হয়তো ফরাসি ক্লাবটি ঘোষণা দিতে যাচ্ছে, ব্রাজিলিয়ান সুপারস্টারের সঙ্গে ২০২৬ সাল পর্যন্ত চুক্তির। দেশটির জনপ্রিয় গণমাধ্যম ‘এলইকুইপ’ জানিয়েছে এমন খবর।

নেইমারের সঙ্গে পিএসজির চুক্তির মেয়াদ শেষ হবে ২০২২ সালে। কিলিয়ান এমবাপের সঙ্গেও একই সময়ে। এমবাপের নতুন চুক্তির ব্যাপারটি এখনও পরিষ্কার না হলেও নেইমারেরটা বলতে গেলে নিশ্চিত।

২০১৭ সালে বার্সেলোনা ছেড়ে নেইমার পিএসজিতে আসার পর থেকেই তার ফেরত যাওয়ার গুঞ্জন চলছে। এবারও আলাদা কিছু হয়নি। তবে ‘এলইকুইপ’-এর দাবি, সব গুঞ্জন-ফিসফাঁস শেষ, পিএসজিতেই থাকছেন নেইমার।

এখন শুধু দেখার অপেক্ষা তার সঙ্গে এমবাপেও থেকে যান কি না। অথবা বার্সেলোনা ছেড়ে লিওনেল মেসি এসে পিএসজিতে পুরোনো সতীর্থের সঙ্গে যুক্ত হন কি না। দুটোরই ভালো সম্ভাবনা আছে।

নেইমারকে ধরে রাখা পিএসজির জন্য খুব সহজ ব্যাপার ছিল না। গত গ্রীষ্মেও বার্সেলোনা তাদের প্রতিনিধি পাঠিয়েছিল প্যারিসে, আলাপ-আলোচনা করে ব্রাজিলিয়ান সুপারস্টারকে ফিরিয়ে আনতে। কিন্তু তখন টাকা-পয়সাও কুলিয়ে উঠতে পারেনি বার্সা। পিএসজিও ছিল নাছোড়বান্দা।

এরপর অবশ্য পরিস্থিতি অনেকটাই বদলেছে। নেইমার ফ্রান্সের রাজধানীতেই সুখে আছেন, জানিয়েছেন সে কথা। সেই সুখের ঘর ভাঙতে রাজি নয় পিএসজি। তাই চুক্তি ফুরাবার আগেই নতুন চুক্তি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com