1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান

রেফারির সিদ্ধান্তে চটেছেন জিদান

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১১ মে, ২০২১

স্পোর্টস ডেস্ক : রোববার সেভিয়ার সঙ্গে ২-২ গোলের হতাশাজনক ড্রর পর রিয়াল মাদ্রিদের বিপক্ষে বিতর্কিত ভিএআর সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন জিনেদিন জিদান। এই ড্রয়ে আতলেতিকো মাদ্রিদকে টপকে লা লিগার শীর্ষে ওঠা হলো না রিয়ালের।

দুই দল ১-১ এ সমতায় ছিল যখন করিম বেনজেমাকে সেভিয়া গোলকিপার বোনো ফাউল করায় রেফারি হুয়ান মার্তিনেজ মুনুয়েরা প্রাথমিকভাবে রিয়ালকে পেনাল্টি দেন। কিন্তু ভিএআরে বাধে বিপত্তি। দেখা যায় ওই বল বিল্ড আপের সময় রিয়াল ডিফেন্ডার এডার মিলিতাও সেভিয়ার বক্সের হ্যান্ডবল করেন। তাতে উল্টো পেনাল্টি পায় সেভিয়া।

ইভান রাকিতিচ স্পট কিক থেকে ২-১ করেন। পরে টনি ক্রুসের শট প্রতিহত হলে এডেন হ্যাজার্ড গোল করে রিয়ালকে ড্র এনে দেন।

রেফারির ভিএআরের সিদ্ধান্তে ক্ষুব্ধ জিদান বলেছেন, ‘আমি খুবই ক্ষুব্ধ। হ্যান্ডবলের নিয়মটা আমার কাছে ব্যাখ্যা করুন তো। আমি এটা রেফারিকে জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু তারা যে ব্যাখ্যা দিয়েছে তা আমার মনমতো হয়নি। আমি রেফারিকে নিয়ে কথা বলতে পছন্দ করি না। কিন্তু আজ অনুভূতি ভালো নয়।’

ন্যু ক্যাম্পে আগের দিন আতলেতিকো ও বার্সেলোনার ম্যাচটি হয়েছিল গোলশূন্য ড্র। পরের দিন রিয়াল জিতলে শীর্ষে উঠতে পারতো। কিন্তু ড্র করায় আতলেতিকোই ৭৭ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকলো। আর রিয়াল ও বার্সা সমান ৭৫ পয়েন্ট নিয়ে তাদের পরে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com