1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
স্বামী-স্ত্রীর পাল্টাপাল্টি মামলায় কারাগারে গেলেন দু’জনেই দুই সীমান্তে যেতেই দিচ্ছে ধাওয়া, বন্দুকের মুখে অনাহারে ঘুরছেন বৃদ্ধ ‘ভাড়া করা’ ইট দিয়ে প্রধানমন্ত্রীর জন্য রাস্তা বানিয়েছিল এলজিইডি এক কোটি কর্মসংস্থানের লক্ষ্যে নতুন শ্রমবাজার খুঁজছে সরকার : নুরুল হক নুর লালন সাঁইয়ের মাজারে সংস্কৃতির নামে অনৈতিক কাজ চলে: সংসদে আমির হামজা সরকারি শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু করা হবে: প্রধানমন্ত্রী নালিতাবাড়ীতে জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত উত্তরণ পাবলিক স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ব্যভিচারের মামলায় খালাস পেলেন নাসির-তামিমা বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বদ্ধপরিকর শান্তিরক্ষীরা: প্রধানমন্ত্রী

রোহিঙ্গা শিশুদের পড়াবে সরকার

  • আপডেট টাইম :: বুধবার, ২৯ জানুয়ারী, ২০২০

বাংলার কাগজ ডেস্ক : বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা শিশুদের আনুষ্ঠানিক শিক্ষা গ্রহণের সুযোগ দেয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। মিয়ানমারের কারিকুলামেই তাদের শিক্ষা দেয়ার হবে। তবে এ বিষয়ে বিস্তারিত কর্মপদ্ধতি এখনো নির্ধারণ করা হয়নি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের রোহিঙ্গাবিষয়ক সেলের মহাপরিচালক মো. দেলোয়ার হোসেন বুধবার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, সম্প্রতি রোহিঙ্গা বিষয়ে সরকার গঠিত জাতীয় টাস্কফোর্সের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তিনি বলেন, রোহিঙ্গা শিশুদের আনুষ্ঠানিক শিক্ষার সুযোগ দেয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। এসব শিশুকে মিয়ানমারের কারিকুলামে শিক্ষা দেয়া হবে, যাতে মিয়ানমারে ফেরার পর তারা সেখানে খাপ খাইয়ে নিতে পারে। তাদের শিক্ষার পরিবেশ এবং অবকাঠামোও স্বতন্ত্র হবে। অর্থাৎ বাংলাদেশিদের সঙ্গে নয়, বরং রোহিঙ্গা ক্যাম্পে আলাদা করে তাদের শিক্ষার ব্যবস্থা করা হবে।

উল্লেখ্য, মিয়ানমারের সেনাদের হত্যাযজ্ঞ থেকে বাঁচতে ২০১৭ সালের ২৫ আগস্টের পরে প্রায় সাড়ে ৭ লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। নুতন ও পুরাতন মিলিয়ে বর্তমানে শরণার্থী শিবিরগুলোতে ১১ লাখের বেশি রোহিঙ্গা বাস করছেন।

ইউনিসেফের হিসাব অনুযায়ী, ১৮ বছরের কম বয়সী প্রায় ৫ লাখ শিশু কক্সবাজারের আশ্রয়কেন্দ্রগুলোতে বাস করছে। এদের মধ্যে ৩ থেকে ১৪ বছর বয়সী শিশুর সংখ্যা ৩ লাখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com