
আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: শেরপুরের নকলায় নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঘোষিত লকডাউন কর্মসূচির প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) শেরপুর-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. ফাহিম চৌধুরীর নেতৃত্বে এ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মিছিলটি নকলা পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দিয়ে লকডাউন কর্মসূচির প্রতিবাদ জানান।
মিছিলকে কেন্দ্র করে নকলার রাজপথে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সরব উপস্থিতি লক্ষ্য করা যায়।