1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১২:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী

আবারও অনিশ্চয়তায় পাকিস্তান সুপার লিগ

  • আপডেট টাইম :: বুধবার, ১২ মে, ২০২১

স্পোর্টস ডেস্ক : করোনার কারণে মার্চের শুরুতে অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে যায় পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। আগামী ১ জুন থেকে করাচিতে পিএসএলের স্থগিত আসরটি পুনরায় চালু করার পরিকল্পনা ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি)। কিন্তু ফ্র্যাঞ্চাইজিদের অনুরোধে ভেন্যু বদলের সিদ্ধান্ত নেয় তারা।

ছয় ফ্র্যাঞ্চাইজি অনুরোধ করে, দেশে করোনা ঝুঁকির কথা মাথায় রেখে যেন করাচিতে ম্যাচ আয়োজন করা না হয়। তারা আরব আমিরাতের নাম প্রস্তাব করে। পিসিবিও সেই প্রস্তাব আমিরাত ক্রিকেট বোর্ডের কাছে পাঠায়। সম্ভাব্য ভেন্যু ধরে রাখা হয় আরব আমিরাতকেই।

কিন্তু পিএসএল নিয়ে আবারও নতুন করে তৈরি হয়েছে অনিশ্চয়তা। কেননা করোনার ক্রমবর্ধমান সংক্রমণে ঝুঁকির বিষয়টি মাথায় রেখে পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল ও বাংলাদেশ থেকে আগতদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে আমিরাত সরকার , যা কার্যকর হচ্ছে কাল বুধবার থেকেই।

পিসিবির এক মুখপাত্র বলেছেন, ‘পিসিবি আশা করেছিল সব কিছু হয়তো আগামী ২৪ ঘণ্টার মধ্যেই সুরাহা হবে। যেহেতু দু দেশেই সামনে ঈদের ছুটি আছে। কিন্তু নিষেধাজ্ঞার ফলে পিসিবির কাছে এখন একটি অপশন থাকছে। সেটা হলো করাচিতেই ম্যাচগুলো আয়োজন করা।’

যদিও করাচিতে ম্যাচ আয়োজনের পক্ষে নয় পিসিবি। সেক্ষেত্রে আরেকটি বিকল্প থাকলো শ্রীলঙ্কা। সেখানেও করোনা বিধিতে ভীষণ কড়াকড়ি। তাই সবমিলিয়ে পিএসএলের বাকি অংশ আয়োজন অনিশ্চিতই হয়ে পড়লো।

প্রসঙ্গত, গত ২০ ফেব্রুয়ারি পর্দা উঠে পিএসএলের এবারের। ১৪টি ম্যাচ খেলার পর করোনার কারণে মার্চের শুরুতে অনির্দিষ্টকালের জন্য আসরটি স্থগিত হয়ে যায়। এখনও ২০টি ম্যাচ বাকি আছে টুর্নামেন্টের।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com