1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার

রোনালদোর শততম গোলের দিনে জিতলো জুভেন্টাস

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৩ মে, ২০২১

স্পোর্টস ডেস্ক : ইতালিয়ান সিরি’আ লিগে বুধবার রাতে সস্যুলোর মুখোমুখি হয়েছিল জুভেন্টাস। তবে কোনো অঘটন ঘটেনি। তারা ৩-১ গোলে হারিয়েছে সস্যুলোকে।এই জয়ে জুভেন্টাসের উয়েফা চ্যাম্পিয়নস লিগের আগামী আসরে খেলার সম্ভাবনাও টিকে রইলো।

সাদা-কালো শিবিরের জয়ে গোল পেয়েছেন জুভেন্টাসের আদ্রিয়েন র‌্যাবিওট, ক্রিস্টিয়ানো রোনালদো ও পাওলো দিবালা।

ঘরের মাঠে শুরুতেই পেনাল্টি পেয়েছিল সস্যুলো। কিন্তু জুভেন্টাসের বিদায়ী গোলরক্ষক জিয়ানলুইজি বুফন সেই পেনাল্টি ঠেকিয়ে দেন দারুণ দক্ষতায়।

২৮ মিনিটে জুভেন্টাসের র‌্যাবিওট গোল করে এগিয়ে নেন দলকে। আর ৪৫ মিনিটে রোনালদোর করা শততম গোলে ব্যবধান হয় ২-০। অবশ্য বিরতি থেকেই ফিরেই ৫৯ মিনিটে ব্যবধান কমায় সস্যুলো। এ সময় জিয়াকমো রাসপাদোরি গোল করেন। তবে ৬৬ মিনিটে পাওলো দিবালা গোল করে আবার ব্যবধান বাড়ান। এই গোলের মধ্য দিয়ে দিবালাও জুভেন্টাসের হয়ে শততম গোল পূর্ণ করেন।

শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে জুভেন্টাস।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com