1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার

বড় জয়ে শিরোপা সম্ভাবনা বাঁচিয়ে রাখল রিয়াল

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৪ মে, ২০২১

স্পোর্টস ডেস্ক : দেখতে দেখতে একদম শেষ দিকে পৌঁছে গেছে স্প্যানিশ লা লিগার লড়াই। শিরোপা নিষ্পত্তিতে বাকি আর মাত্র দুই ম্যাচ। তাই এখন প্রতিটি ম্যাচ একেকটি ফাইনাল।`

সেই মিশনে বৃহস্পতিবার রাতে বড় জয়ই পেয়েছে লা লিগার বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। সপ্তাহদুয়েক আগে বার্সেলোনার মাঠে গিয়ে উজ্জীবিত এক জয় তুলে নিয়েছিল গ্রানাদা।

কিন্তু রিয়াল মাদ্রিদকে নিজেদের ডেরায় স্বাগত জানিয়ে রীতিমতো হেনস্থাই হতে হলো তাদের। গ্রানাদার মাঠে খেলতে গিয়ে ৪-১ গোলের বড় জয় নিয়ে ফিরেছে জিনেদিন জিদানের শিষ্যরা।

ম্যাচের দুই অর্ধে দুইবার করে জালের ঠিকানা খুঁজে নিয়েছে রিয়াল। প্রথমে ১৭ মিনিটের সময় দলকে এগিয়ে দেন ক্রোয়েশিয়ান মিডফিল্ডার লুকা মদ্রিচ।

পরে প্রথমার্ধের অতিরিক্ত যোগ করা সময়ে ব্যবধান বাড়ান তরুণ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগো।

দ্বিতীয়ার্ধে ফিরে ৭১ মিনিটের মাথায় গ্রানাদার পক্ষে এক গোল শোধ করেন জর্জে মলিনা। তবে মিনিট পাঁচেক পরই দুই মিনিটে দুই গোলের মাধ্যমে হালিপূরণ করে রিয়াল।

আলভারো অদ্রিওজোলা ৭৫ মিনিটে ও করিম বেনজেমা ৭৬ মিনিটের গোলের মাধ্যমে দলের বড় জয় নিশ্চিত করেন।

এ জয়ের মাধ্যমে টেবিল টপার অ্যাটলেটিকো মাদ্রিদের ওপর চাপ বজায় রাখল রিয়াল। লিগের ৩৬ রাউন্ড শেষে ৭৮ পয়েন্ট নিয়ে দুই নম্বরে অবস্থান করছে রিয়াল। সমান ম্যাচে ৮০ পয়েন্ট নিয়ে সবার ওপরে অ্যাটলেটিকো।

এখন বাকি থাকা দুই ম্যাচে রিয়াল মাদ্রিদ জিতলেই হবে না, অপেক্ষা করতে হবে অ্যাটলেটিকো মাদ্রিদের অন্তত একটি ম্যাচ ড্রয়ের জন্য।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com