1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

ইসরায়েলের অব্যাহত হামলা ও অভিযানে ফিলিস্তিনে বাড়ছে লাশের মিছিল

  • আপডেট টাইম :: শনিবার, ১৫ মে, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : গাজায় বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। পশ্চিম তীর ও জেরুজালেমসহ বিভিন্ন স্থানে ইসরায়েলের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালাচ্ছে। হচ্ছে সহিংসতা। হামলা আর সহিংসতায় ফিলিস্তিনে বাড়ছে মৃত্যুর মিছিল। মৃত্যু আর গ্রেফতার এড়াতে ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছে তারা।

এ পর্যন্ত ইসরায়েলের হামলায় প্রাণ হারিয়েছে ১২৬ ফিলিস্তিনি। তার মধ্যে ৩৯ জন শিশু রয়েছে। আহত হয়েছে কমপক্ষে ৯২০ জন। ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে ১০ হাজার মানুষ। খবর আল জাজিরা ও বিবিসি’র।

এদিকে পশ্চিম তীরে ইসরায়েলের নিরাপত্তারক্ষীদের অভিযানে শুক্রবার ১১ ফিলিস্তিনি নিহত হয়েছে।

শুক্রবারও গাজায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এদিন তারা শাতি শরনার্থী শিবিরে হামলা চালিয়ে একটি দালান ধূলিসাৎ করে। এতে কমপক্ষে ৭ জনের মৃত্যু হয়। তার মধ্যে ৬ জনই শিশু। এই হামলায় ধ্বংসস্তুপের নিচে ২০ জন আকটা পড়েছে অথবা প্রাণ হারিয়েছে।

এই হামলার প্রতিবাদে শনিবার ভোরে ইসলায়েলের আশদদ ও শিফেলা শহরকে লক্ষ্য করে শত শত রকেট ছুড়েছে হামাস। হামাসের আক্রমণে এ পর্যন্ত ইসরায়েলের ৮ জন নিহত হয়েছে। আহত হয়েছে শতাধিক।

ইসরায়েলের অব্যাহত হামলা ও অভিযানে জাতিসংঘ পরিচালিত বিভিন্ন স্কুলে ১০ হাজার ফিলিস্তিনি আশ্রয় নিয়েছে।

এদিকে জাতিসংঘষের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেজসহ বিভিন্ন সংস্থার পক্ষ থেকে ইসরায়েলকে হামলা বন্ধ করতে বলা হলেও দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন এই হামলা অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com