1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী

তোরেসের হ্যাটট্রিকে ম্যানসিটির জয়

  • আপডেট টাইম :: শনিবার, ১৫ মে, ২০২১

স্পোর্টস ডেস্ক : সাত গোলের ম্যাচে দারুণ এক জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। তারা ৪-৩ ব্যবধানে হারিয়েছে নিউক্যাসেল ইউনাইটেডকে। এমন জয়ে হ্যাটট্রিক করেছেন ফেরান তোরেস।

অবশ্য নিউক্যাসেল ঘরের মাঠে চ্যাম্পিয়ন ম্যানসিটির সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করে প্রথমার্ধে। তাতে ২-২ গোলের সমতা নিয়ে শেষ হয় ৪৫ মিনিটের লড়াই। বিরতির পর তারা লিডও নিয়েছিল। কিন্তু তোরেসের হ্যাটট্রিকে শেষ পর্যন্ত হার মানতে হয় তাদের।

ঘরের মাঠে এমিল ক্রাফতের গোলে ২৫ মিনিটে লিড নেয় নিউক্যাসেল। ৩৯ মিনিটের মাথায় জোয়াও কানসালো গোল করে সমতায় ফেরান সিটিকে। ৪২ মিনিটে তোরেসের প্রথম গোলে লিড নেয় সিটি। কিন্তু যোগ করা সময়ে (৪৫+৬) নিউক্যাসেলের জোলিনটন পেনাল্টি থেকে গোল করে সমতা আনেন।

বিরতির পর ৬২ মিনিটে নিউক্যাসেলের জোসেফ উইলক গোল করে এগিয়ে নেন দলকে। এর পরের গল্পটুকু শুধুই তোরেসের। ৬৪ মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করে সিটিকে সমতায় ফেরান। আর ৬৬ মিনিটে দর্শনীয় গোল করে হ্যাটট্রিক পূর্ণ করে এগিয়ে নেন স্কাই ব্লুজদের। বাকি সময়ে অবশ্য আর কোনো গোল হয়নি। তাতে ৪-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে চ্যাম্পিয়ন সিটি।

এই জয়ে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ১৩ পয়েন্ট এগিয়ে গেল পেপ গার্দিওলার দল। ৩৮ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ৮৩ পয়েন্ট। আর ম্যানইউ ৭০।

আগামী ২৯ মে পর্তুগালে উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনালে চেলসির মুখোমুখি হবে ম্যানসিটি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com