1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী

চ্যাম্পিয়ন ইন্টার মিলানকে হারালো রোনালদো-কুয়াদ্রাদোরা

  • আপডেট টাইম :: রবিবার, ১৬ মে, ২০২১

স্পোর্টস ডেস্ক : ইতালিয়ান সিরি’আ লিগের চলতি আসরে চ্যাম্পিয়ন হয়েছে ইন্টার মিলান। শনিবার রাতে চ্যাম্পিয়ন দলের মুখোমুখি হয় জুভেন্টাস। ক্রিস্টিয়ানো রোনালদোর গোলে ১০ জন নিয়েও ইন্টারকে তারা হারিয়েছে ৩-২ গোলে। এই জয়ে উয়েফা চ্যাম্পিয়নস লিগের আগামী আসরে খেলার সম্ভাবনা বেঁচে রইলো সাদা-কালো শিবিরের জন্য।

এই জয়ে ৩৭ ম্যাচ থেকে ৭৫ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে অবস্থান নিয়েছে জুভেন্টাস। সমান পয়েন্ট নিয়ে এসি মিলান তৃতীয়, ৭৮ পয়েন্ট নিয়ে আটালান্টা দ্বিতীয় ও ৮৮ পয়েন্ট নিয়ে ইন্টার মিলান আছে শীর্ষে।

শনিবার ঘরের মাঠে ম্যাচের ২৪ মিনিটেই এগিয়ে যায় জুভেন্টাস। এ সময় ক্রিস্টিয়ানো রোনালদোর নেওয়া শট ফিরিয়ে দেন ইন্টারের গোলরক্ষক। কিন্তু ফিরে আসা বলে আবার কিক দিয়ে জালে জড়ান পর্তুগীজ তারকা। তবে বেশিক্ষণ তারা এগিয়ে থাকতে পারেনি। ম্যাচের ৩৫ মিনিটে পেনাল্টি পায় ইন্টার। পেনাল্টি থেকে রোমেলু লুকাকু গোল করে সমতা ফেরান। তবে প্রথমার্ধের যোগ করা সময়ে (৪৫+৩) হুয়ান কুয়াদ্রাদো গোল করে আবার এগিয়ে নেন দলকে। তাতে এগিয়ে থেকেই বিরতিতে যায় তারা।

বিরতি থেকে ফিরে ৫৫ মিনিটে দশজনের দলে পরিণত হয় জুভেন্টাস। এ সময় রদ্রিগো বেন্তাকুর দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন।

৮৩ মিনিটে জর্জিও কিয়েলিনি নিজেই নিজেদের জালে বল জড়িয়ে দিলে সমতায় ফেরে ইন্টার। তবে ৮৮ মিনিটের মাথায় আবার পেনাল্টি পায় জুভেন্টাস। পেনাল্টি থেকে কুয়াদ্রাদো গোল করে ৩-২ ব্যবধানে এগিয়ে নেন দলকে। শেষ পর্যন্ত এই ব্যবধানে এগিয়ে থেকেই ম্যাচ শেষ করে তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com