1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী

চেলসিকে হারিয়ে লেস্টার সিটির প্রথম এফএ কাপ শিরোপা জয়

  • আপডেট টাইম :: রবিবার, ১৬ মে, ২০২১

স্পোর্টস ডেস্ক : ইংলিশ এফএ কাপে চ্যাম্পিয়ন হয়েছে লেস্টার সিটি। শনিবার রাতে ওয়েম্বলিতে অনুষ্ঠিত ফাইনালে চেলসিকে ১-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো এফএ কাপের শিরোপা জিতে নেয় তারা।

এমন ঐতিহাসিক মুহূর্তটি লেস্টার পেয়েছে ইউরি তিয়েলমানসের অসাধারণ এক গোলে। ২০ হাজার দর্শকের সামনে দ্বিতীয়ার্ধে চোখ ধঁধানো গোলটি করেন তিয়েলমানস। এটা যেমন লেস্টারের প্রথম এফএ কাপ শিরোপা, তেমনি কোচ ব্রেন্ডান রজার্সেরও প্রথম বড় কোনো ট্রফি জয়।

ফাইনালের প্রথমার্ধ ছিল বেশ ধীরগতির। তাতে গোলশূন্যভাবেই শেষ হয় প্রথমার্ধ। তবে বিরতির পর ৬৩ মিনিটে তিয়েলমানস দূর পাল্লার শটে গোল করে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। শেষ পর্যন্ত তার গোলে ভর করেই প্রথম এফএ কাপের শিরোপা জিতে নেয় লেস্টার।

এর মধ্য দিয়ে পর পর দুটি এফএ কাপের ফাইনালে হারলো চেলসি। এর আগে গেল বছর ফাইনালে আর্সেনালের কাছে হেরেছিল তারা।

অবশ্য চেলসির সামনে আরও বড় কিছু জয় করার সুযোগ রয়েছে। সুযোগ আছে ইউরোপ সেরা হওয়ার। ২৯ মে পর্তুগালে উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনালে মাঠে নামবে তারা। অবশ্য পথটা কঠিন। কারণ, এক্ষেত্রে তাদের যে হারাতে হবে ইংলিশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটিকে।

দেখার বিষয় থমাস টাসেল ম্যানসিটিকে হারিয়ে ইউরোপ সেরা বানাতে পারেন কিনা চেলসিকে। নাকি ফাইনালে আরও একটি হারকে সঙ্গী করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com