1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার

ইউরো খেলার স্বপ্ন শেষ ইব্রাহিমোভিচের

  • আপডেট টাইম :: রবিবার, ১৬ মে, ২০২১

স্পোর্টস ডেস্ক : আসন্ন গ্রীষ্ম মৌসুমে সুইডেনের হয়ে ইউরো চ্যাম্পিয়নশিপে খেলার কথা ছিল দলের সবচেয়ে বড় তারকা জ্বলাতান ইব্রাহিমোভিচের। কিন্তু ইনজুরির কারণে ইউরো খেলার স্বপ্নই শেষ হয়ে গেলো তার। সুইডেন জাতীয় দলের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে এই খবর।

ইতালিয়ান সিরি ‘আ’তে জুভেন্টাসের বিপক্ষে এসি মিলানের ৩-০ গোলে জেতার ম্যাচে দ্বিতীয়ার্ধে হাঁটুতে চোট পেয়েছিলেন ইব্রাহিমোভিচ। প্রাথমিকভাবে সেটিকে খুবই হালকা ইনজুরি ভাবা হয়েছিল। কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে চোটের মাত্রাও বেড়েছে ইব্রার।

চোটের কারণে তুরিনোর বিপক্ষে ৭-০ গোলের বিশাল জয়ের ম্যাচটিও খেলতে পারেননি সুইডিশ তারকা। ইব্রার চোটের ব্যাপারে মিলান কোচ স্টেফানি পাওলি বলেছিলেন, ‘ম্যাচের আগে ইব্রা ফিট ছিল না। এখন সে হাঁটুতে ব্যথা অনুভব করছে। আমরা আশা করছি এটা গুরুতর নয়।’

কিন্তু ইনজুরির মাত্রা এতোই বেশি যে মাঠে ফিরতে লম্বাসময় লেগে যাবে ইব্রার। সুইডেন ফুটবলের পক্ষ থেকে দেয়া বিবৃতিতে বলা হয়েছে, ‘হেড কোচ জেন অ্যান্ডারসনকে ইব্রাহিমোভিচ জানিয়েছেন যে, ইনজুরির কারণে আসন্ন গ্রীষ্ম মৌসুমে হতে যাওয়া ইউরোতে পারবেন না তিনি। আমরা তার দ্রুত সুস্থতা কামনা করছি।’

ইব্রার ইনজুরির কারণে খুব বেশি সমস্যায় পড়তে হবে না তার ক্লাব এসি মিলানকে। কেননা এরই মধ্যে সিরি আর জিতে নিয়েছে ইন্টার মিলান। এখন লিগের বাকি থাকা দুই ম্যাচ থেকে শীর্ষ চারে থাকা নিশ্চিত করার মিশন রয়েছে এসি মিলানের সামনে।

অন্যদিকে ইউরো চ্যাম্পিয়নশিপে সুইডেন দলে ইব্রাহিমোভিচের শূন্যস্থান পূরণের দায়িত্ব নিতে হবে মার্কাস বার্গ, অ্যালেক্সান্ডার আইজ্যাক, রবিন কুইসন এবং দেজান কুলুসেভস্কিদের। ইউরোতে ‘ই’ গ্রুপে রয়েছে সুইডেন। যেখানে তাদের প্রতিপক্ষ পোল্যান্ড, স্লোভাকিয়া ও স্পেইন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com