1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন

লকডাউন বাড়িয়ে প্রজ্ঞাপন জারি, শহর ছাড়া গণপরিবহন বন্ধ

  • আপডেট টাইম :: রবিবার, ১৬ মে, ২০২১

বাংলার কাগজ ডেস্ক : করোনা সংক্রমণ রোধে লকডাউন আরও এক সপ্তাহ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ১৬ মে মধ‌্য রাত থেকে ২৩ মে পর্যন্ত চলমান বিধিনিষেধ বহাল থাকবে। এ সময় শহরে তথা জেলার ভেতরে গণপরিবহন চলাচল করতে পারবে। আগের নির্দেশনা মতে, এক জেলা থেকে অন্য জেলায় গণপরিবহন বন্ধ থাকবে। তাছাড়া নৌ, ট্রেন লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে।

রোববার (১৬ মে) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর আগে লকডাউন বাড়ানো সংক্রান্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রস্তাব অনুমোদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারের রাজস্ব আদায়ের সঙ্গে সম্পৃক্ত সব দপ্তর, সংস্থাসমূহ জরুরি পরিষেবার আওতামুক্ত থাকবে। খাবারের দোকান, হোটেল ও রেস্তোরাঁসমূহ কেবল খাদ‌্য বিক্রয় বা সরবরাহ করতে পারবে।

শনিবার (১৫ মে) রাতে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন সাংবাদিকদের জানান, ঈদে বাড়ি যাওয়া লোকজন ঢাকা ফিরলে পরিস্থিতির অবনতি ঘটতে পারে। এ বিষয়টি মাথায় রেখে আরেকদফা লকডাউন বাড়ানো হয়েছে। এতে আগের শর্তগুলোই বহাল থাকবে।

করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঈদের ছুটিতে কর্মস্থলে থাকার নির্দেশনা দেওয়া হয়। শহর ও জেলার ভেতরে ছাড়া দূরপাল্লার বাস বন্ধ রাখা হয়। তারপরও ঈদুল ফিতরে মানুষ গ্রামে গেছেন। ঈদের পর একইভাবে তারা ফিরে আসলে করোনা সংক্রমণ বাড়তে পারে বলে সংশ্লিষ্টরা জানান।

করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকারের চলমান বিধিনিষেধ রোববার (১৬) মে শেষ হচ্ছে। চলতি বছর প্রথমে ৫ এপ্রিল থেকে সাত দিনের জন্য গণপরিবহন চলাচলসহ বিভিন্ন ক্ষেত্রে বিধিনিষেধ জারি করেছিল। পরে তা আরও দুদিন বাড়ানো হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় ১৪ থেকে ২১ এপ্রিল পর্যন্ত আরও কঠোর বিধিনিষেধ দিয়ে ‘সর্বাত্মক লকডাউন’ শুরু হয়। সেটি পরে ২৮ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছিল। এরপর আবার তা ৫ মে পর্যন্ত বাড়ানো হয়, যা আবার বাড়িয়ে ১৬ মে পর্যন্ত বাড়ানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com