1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান

দুই গোলে এগিয়ে গিয়েও হারলো ম্যানসিটি

  • আপডেট টাইম :: বুধবার, ১৯ মে, ২০২১

স্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা আগেই নিশ্চিত হয়েছে ম্যানচেস্টার সিটির। এখন মাঠে নামা তাদের জন্য কেবল আনুষ্ঠানিকতা। তারপরও পয়েন্ট টেবিলের নিচের দিকের দলের সঙ্গে হারার জন্য নিশ্চয়ই মাঠে নামেনি পেপ গার্দিওলার শিষ্যরা।

কিন্তু তাই ঘটেছে মঙ্গলবার (১৮ মে) দিবাগত রাতে। পয়েন্ট টেবিলের ১৬তম অবস্থানে থাকা ব্রাইটন অ্যান্ড হোভ আলবিয়নের বিপক্ষে ২-০ গোলে এগিয়ে গিয়েও তারা হার মেনেছে ৩-২ ব্যবধানে। অবশ্য পুরো ম্যাচ তাদের খেলতে হয়েছে ১০ জন নিয়ে।

ম্যাচের ১০ মিনিটের মাথায় বাজে ট্যাকেলের কারণে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন জোয়াও ক্যানসালো। তার আগে ২ মিনিটের মাথায় ইকলে গুনদোগানের গোলে লিড নেয় ম্যানসিটি। বিরতির পর ৪৮ মিনিটে ফিল ফোডেন গোল করে ব্যবধান ২-০ করেন।

এরপরের গল্পটুকু শুধুই ব্রাইটনের। ৫০ মিনিটে ব্রাইটনের লিওনার্দো ট্রোসার্ড গোল করে ব্যবধান কমান। ৭২ মিনিটে অ্যাডাম ওয়েবস্টেরের গোলে ফেরে সমতা। আর ৭৬ মিনিটে ডান বার্নের গোলে এগিয়ে যায় ব্রাইটন। বাকি সময়ে এই গোলটি আর শোধ দিতে পারেনি চ্যাম্পিয়ন সিটি। তাতে দুই গোলে এগিয়ে গিয়েও হারকে সঙ্গী করে মাঠ ছাড়ে।

এই হারে ৩৭ ম্যাচ থেকে ম্যানসিটির সংগ্রহ ৮৩ পয়েন্ট। সমান ম্যাচ থেকে ৪১ পয়েন্ট নিয়ে ব্রাইটন উঠে এসেছে ১৫তম অবস্থানে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com