1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০২:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু: তথ্য উপদেষ্টা মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

অর্ধযুগ পর ফ্রান্স দলে বেনজামা

  • আপডেট টাইম :: বুধবার, ১৯ মে, ২০২১

স্পোর্টস ডেস্ক : বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের হয়ে ইউরোতে খেলার সুযোগ হলো করিম বেনজামার। রিয়াল মাদ্রিদের সুপারস্টার ছয় বছর পর ফ্রান্স জাতীয় দলে ডাক পেলেন।

গতকাল রাতে ইউরোর জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম। ফ্রান্সের হয়ে বেনজেমা সবশেষ খেলেন ২০১৫ সালের অক্টোবরে। আর্মেনিয়ার বিপক্ষে ম্যাচে নিজে জোড়া গোল করেন। আরেকটি গোলে অবদানও রাখেন।

কিছুদিন পর বেনজেমার বিরুদ্ধে জাতীয় দলের সতীর্থ মাথিউ ভালবুয়েনাকে ‘সেক্স টেপ’ দিয়ে ব্ল্যাকমেইল করার অভিযোগ ওঠে। সেই অভিযোগের প্রেক্ষিতে তাকে অনির্দিষ্টকালের জন্য বহিস্কার করা হয়। এরপর দেশমের স্কোয়াডে কখনো জায়গা হয়নি বেনজামার।

এ নিয়ে বেনজামা অনেকবারই গণমাধ্যমে নিজের ক্ষোভ প্রকাশ করেন এবং দেশমের বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগও করেন। দেশমও গণমাধ্যমে সাফ জানিয়ে দেন, তিনি ফ্রান্সের দায়িত্ব পালনকালে কখনো বেনজামাকে নিজের দলে নেবেন না। ২০১৮ সালে ক্রোয়েশিয়াকে হারিয়ে ফ্রান্স বিশ্ব চ্যাম্পিয়ন হয়। সেই দলেও খেলার সুযোগ হয়নি সময়ের সেরা এ স্ট্রাইকারের।

অবশেষ দুই পক্ষের বরফ গলা শুরু হয়েছে। দেশম রাগঢাক ছেড়ে দুর্দান্ত ফর্মে থাকা বেনজামাকে দলে রাখলেন। দল ঘোষণার পর দেশম বলেন,‘করিম বেনজামার আগমণে ফ্রান্স আরও ভারসাম্যপূর্ণ হলো। অবশ্যই অলিভিয়ার জিরুদ আমাদের সেরা খেলোয়াড়। ভুলে গেলে চলবে না শেষ চার বছরে তার অবদান। ফ্রান্সকে অবশ্যই ভালো ফল পেতে হবে। আমরা ইউরোর রানার্সআপ। সঙ্গে বিশ্ব চ্যাম্পিয়ন। বেনজামাকে দলে নিয়ে আমরা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছি। এটা একটি বার্তা যে, আমরা শুধুমাত্র বর্তমান এবং আগামীকাল নিয়ে ভাবছি। এটা প্রত্যেকের ক্ষেত্রেই সত্য। আমরা দুজন আলোচনায় বসেছি। কথা বলেছি। নিজেদের আলোচনার প্রেক্ষিতে আমরা সিদ্ধান্ত নিয়েছি জাতীয় দলে হয়ে দুজন এক থাকবো।’

২০০৭ সালে জাতীয় দলে অভিষেক বেনজামার। ২০০৮ এবং ২০১২ ইউরো খেলার পাশাপাশি ফ্রান্সকে ২০১৪ বিশ্বকাপেও প্রতিনিধিত্ব করেছিলেন বেনজামা। এখন পর্যন্ত খেলেছেন ৮১ ম্যাচ। গোল করেছেন ২৭টি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com