1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

সিটি নির্বাচনে কার্যকর গণতন্ত্র দেখতে চান কূটনীতিকরা

  • আপডেট টাইম :: শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২০

বাংলার কাগজ ডেস্ক : আসন্ন ঢাকা সিটি করপোরেশন নির্বাচনকে ‘গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার একটি সুযোগ’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত বিদেশি কূটনীতিকরা। একই সঙ্গে নির্বাচনে ভোটকেন্দ্রে গণতন্ত্র কার্যকর দেখার প্রত্যাশার কথা জানিয়েছেন তারা।

বৃহস্পতিবার রাতে সম্মিলিত এক বিবৃতিতে এ প্রত্যাশা জানান ইউরোপ-যুক্তরাষ্ট্রসহ নয়টি দেশের কূটনীতিক।

বিবৃতিকে সমর্থন জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলারও।

বিবৃতিতে বলা হয়, ‘১ ফেব্রুয়ারি ঢাকা সিটি করপোরেশন নির্বাচন। ঢাকার নাগরিকদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার একটি সুযোগ। আমরা পুরো শহরজুড়ে ভোটকেন্দ্রগুলোতে কার্যকর গণতন্ত্র দেখার প্রত্যাশায় রয়েছি।’

বিবৃতিতে আরো বলা হয়, ‘আমরা আশা করি বাংলাদেশ সরকার, নির্বাচন কমিশন এবং সব রাজনৈতিক দল শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নাগরিকদের ভোট দেয়ার অধিকারকে সম্মান এবং স্বচ্ছতা ও সততার সঙ্গে ভোট গণনা করবে।’

বিবৃতিতে স্বাক্ষরকারী কূটনীতিকরা হলেন- ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন, মার্কিন রাষ্ট্রদূত অর্ল মিলার, কানাডিয়ান হাইকমিশনার বেনইত প্রিফনটেইন, সুইডেনের সার্লোট্টা স্লাইটার, সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেনে হোলেসটেইন, নরওয়ের রাষ্ট্রদূত সিডসেল ব্লেকেন, ডেনমার্কের রাষ্ট্রদূত উইনি এস্ট্রাপ পিটারসেন, নেদারল্যান্ড দূতাবাসের চার্জ দ্যা অ্যাফেয়ার্স জেরোইন স্টেগস এবং অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাইকমিশনার পেনি মর্টন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com