1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু: তথ্য উপদেষ্টা মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

সৌদিতে যাওয়া হচ্ছে না বাংলাদেশ ফুটবল দলের

  • আপডেট টাইম :: সোমবার, ২৪ মে, ২০২১

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ ফুটবলের বাছাই পর্বের ম্যাচের আগে একটি কিংবা দুটি প্রস্তুতি ম্যাচের বন্দোবস্ত করতে পেরেছিল বাংলাদেশ ফুটবল  ফেডারেশন। সৌদি আরবে গিয়ে সেই প্রস্তুতি ম্যাচ খেলার কথা জামাল ভূঁইয়াদের এবং সে লক্ষ্যে আজই সৌদির উদ্দেশ্যে বিমানে ওঠার কথা ছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের।

কিন্তু সেই ‘করোনাভাইরাসে’র কারণে জামালদের সৌদিতে যাওয়া পুরোটাই অনিশ্চয়তার মধ্যে পড়ে গেলো। আজ সকাল ১০টায় বিমানে ওঠার কথা ছিল বাংলাদেশ দলের ফুটবলারদের।

কিন্তু আজ সকাল সকাল বাফুফের পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে জানানো হলো, সৌদি আরবে কোয়ারেন্টাইন শিথিল সংক্রান্ত ডকুমেন্ট হাতে না পাওয়ার কারণে জাতীয় ফুটবল দলের সৌদি আরব যাওয়ার সমূসূচিতে পরিবর্তন করা হচ্ছে।

বাফুফে জানিয়েছে, পরবর্তীতে বিস্তারিত পরিকল্পনা সম্পর্কে অবহিত করা হবে। অর্থ্যাৎ, বোঝাই যাচ্ছে বাংলাদেশ দলের সৌদি আরব যাওয়াটা পুরোপুরি অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে।

পরিকল্পনা ছিল, ২৪জন ফুটবলার নিয়ে আজ সকালে কাতার এয়ারওয়েজের একটি বিমানে উঠবেন কোচ জেমি ডে। সৌদিতে গিয়ে একটি কিংবা দুটি প্রস্তুতি ম্যাচ খেলে ৩০ মে কাতার যাবে ফুটবল দল। কিন্তু এখন নতুন করে তৈরি হওয়ার পরিস্থিতিতে হয়তো প্রস্তুতি ম্যাচ ছাড়াই ৩০ মে ঢাকা থেকে কাতারের দোহার উদ্দেশ্যে রওয়ানা হতে হবে জামাল ভূঁইয়াদের।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com