1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন

শক্তি বাড়াচ্ছে প্রবল ঘূর্ণিঝড় ‘ইয়াস’

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৫ মে, ২০২১

বাংলার কাগজ ডেস্ক : পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘ইয়াস’ আরো ঘনীভূত হয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে শক্তি বাড়াচ্ছে। দেশের সমুদ্র বন্দরসমূহকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারী সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। মঙ্গলবার (২৫ মে) সকালে আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ‌্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৫৭৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৫২০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, মংলা সমুদ্রবন্দর থেকে ৫১৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৪৮০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল।

ঘূর্ণিঝড়টি আরও ঘনীভূত হয়ে উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ২৬ মে ভোর নাগাদ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় পৌঁছাতে পারে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিলোমিটার এর মধ‌্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৮৯ কিলোমিটার যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ১১৭ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটে সাগর খুবই বিক্ষুব্ধ রয়েছে।

চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারী সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এছাড়া, উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

এদিকে, ভারতের পশ্চিমবঙ্গের আবাহওয়া অধিদপ্তর জানিয়েছে, শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘ইয়াস’। দিঘা থেকে মাত্র ৫০০ কিলোমিটার দূরে জলভাগের ওপর আরও শক্তি সঞ্চয় করছে ঘূর্ণিঝড়। স্থলভাগে আছড়ে পড়ার সময় এই ঝড়ের গতিবেগ থাকতে পারে সর্বোচ্চ ১৮৫ কিলোমিটার পর্যন্ত। ঝড়ের গতিপথ এখনও একই রয়েছে। ২৬ মে পারাদ্বীপ ও বালেশ্বরের মধ্যবর্তী এলাকা দিয়ে সর্বশক্তি নিয়ে বয়ে যাবে ইয়াস।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com