1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

মুফতি আমির হামজার ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৫ মে, ২০২১

বাংলার কাগজ ডেস্ক : মুফতি আমির হামজা তথাকথিত জিহাদের নামে পবিত্র কোরআন ও হাদিসের অপব্যাখা করে উগ্রবাদী বয়ান দেন বলে উল্লেখ করা হয়েছে রিমান্ড আবেদনে। এতে আরও বলা হয়েছে, বিভিন্ন বক্তব‌্যে তিনি যুব সমাজকে উগ্রবাদ সমর্থনের ইন্ধন দেন।

মঙ্গলবার (২৫ মে) আমির হামজার আমির হামজার ১০ দিনের রিমান্ড চেয়ে করা আবেদনে এসব উল্লেখ করেন মামলার তদন্ত কর্মকর্তা কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)-এর পরিদর্শক কাজী মিজানুর রহমান।

এর আগে, সংবাদ ভবনে খোলা তলোয়ার নিয়ে হামলার পরিকল্পনায় অভিযোগে শেরেবাংলা নগর থানায় সন্ত্রাসবিরোধী আইনে আমির হামজার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। রিমান্ড আবেদনে বলা হয়, এ মামলার এজাহারনামীয় আসামি নিষিদ্ধে ঘোষিত সন্ত্রাসী সংগঠন আনসার আল ইসলামের সদস্য মো. আল সাকিবসহ অন্য কর্মীদের তার বক্তৃতার মাধ্যমে উগ্রবাদে উদ্বুদ্ধ করেন। হামলা করার বিষয়ে ইন্ধন দিয়েছেন।

আমির হামজার কথিস উগ্রবাদী বক্তব্য ইউটিউবে দেখে আগে গ্রেপ্তার আল সাকিব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা করে গুলিশের গুলিতে শহীদ হবে মর্মে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়, যা তার স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে উঠে এসেছে। আমির হামজা তথাকথিত জিহাদের নামে পবিত্র কোরআন ও হাদিসের অপব্যাখ‌্যা করে উগ্রবাদী বয়ান দেন। যুব সমাজকে উগ্রবাদ সমর্থনে ইন্ধন দেয় এবং উদ্বুদ্ধ করেন। এছাড়া, তার এই উগ্রবাদী বয়ানের ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে উগ্রবাদের প্রচার ও প্রসারে লিপ্ত রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com