1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১

অভিনব দুই ছাগল চোর গ্রেফতার!

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

নালিতাবাড়ী (শেরপুর) : চলন্ত পথে রাস্তার পাশে থাকা অন্যের ছাগল সিএনজিতে উঠিয়ে সটকে পড়া দুই চোরকে গ্রেফতার করেছে শেরপুরের নালিতাবাড়ী থানা পুলিশ। বুধবার (২২ জানুয়ারি) বিকেলে উপজেলার কাকরকান্দি এলাকা থেকে ওই দুই চোরকে ছাগলসহ আটকের পর সংবাদ পেয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।

এরা হলো- শেরপুর সদর উপজেলার তাতালপুর এলাকার মৃত আমজাদ হোসেনের ছেলে জাকারিয়া হোসেন (২৩) ও ঝিনাইগাতি উপজেলার ঘাঘড়া গ্রামের সানোয়ার হোসেনের ছেলে শিপন আহমেদ (২২)।

জানা গেছে, উপজেলার দাওধারা-কাটাবাড়ি এলাকার কৃষক ওমর সিং এর গৃহপালিত একটি ছাগল রাস্তার ধারে বাধা ছিল। বুধবার বেলা আড়াইটার দিকে ছদ্মবেশি দুই যুবক সিএনজি করে এসে রাস্তার ধারে থামিয়ে ছাগলটি সিএনজিতে উঠিয়ে সটকে পড়ে। তবে এসময় এক পথচারী বিষয়টি দেখে ফেলেন। একটু পরই ছাগলের মালিক ওমর সিং তার ছাগল দেখতে না পেরে আশপাশে জানতে চাইলে ওই পথচারী বিষয়টি জানান। এসময় ওমর সিং একটি মোটরসাইকেলে করে দ্রুত খোঁজতে বেরুন। একপর্যায়ে কাকরকান্দি এলাকায় গিয়ে রাস্তায় চলন্ত সিএনজিটি দেখতে পান। পরে আশপাশের লোকজন নিয়ে আটক করে পুলিশে সংবাদ দিলে পুলিশ চোর ও সিএনজিসহ ছাগলটি উদ্ধার করে। থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com