1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন

সৌদি প্রবাসীদের কোয়ারেন্টাইন খরচে ভর্তুকি দেবে সরকার

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৮ মে, ২০২১

ঢাকা: বাংলাদেশ থেকে সৌদি আরবে যাওয়া প্রবাসীদের কোয়ারেন্টাইনের খরচে ভর্তুকি দেবে সরকার। এছাড়া, মধ্যপ্রাচ্য প্রবাসীদের করোনার টিকা দেওয়ার ক্ষেত্রে বয়সসীমা শিথিলের উদ্যোগ নেওয়া হচ্ছে। বৃহস্পতিবার (২৭ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

সম্প্রতি জারি করা নিয়ম অনুযায়ী, সৌদি আরবে গেলে প্রবাসীদের এক সপ্তাহ কোয়ারেইন্টানে থাকতে হবে। তবে, তাদের কোয়ারেন্টাইনের জন্য যেসব হোটেল নির্ধারণ করেছে সৌদি সরকার, সেগুলো অনকে ব্যয়বহুল।

মন্ত্রী বলেন, ‘আমরা উদ্যোগ নিয়েছি, প্রবাসীরা সৌদিতে গেলে আমরা সাবসিডি দেবো। বিষয়টি নিয়ে প্রবাসীকল্যাণ মন্ত্রীর সঙ্গে আমি আলাপ করেছি।’

তিনি বলেন, ‘দুই ডোজ টিকা নিলে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে হোটেলে কোয়ারেন্টাইনে থাকা লাগে না। হোম কোয়ারেন্টাইনে থাকতে হয়। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বেশিরভাগ প্রবাসীর বয়স ২০ থেকে ৪০ বছরের মধ্যে। আমরা টিকা দিচ্ছি ৪০ বছরের ঊর্ধ্বে। সে কারণে মধ্যপ্রাচ্য প্রবাসীদের টিকা দিতে বয়সসীমা শিথিলের চিন্তা করছি। শুক্রবার একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক আছে, সেখানে এ প্রস্তাব দেওয়া হবে।’

ড. মোমেন বলেন, ‘ভারত থেকে যেসব বাংলাদেশি দেশে ফিরেছেন, তাদের ১৩ জনের কোভিড আর একজনের মধ্যে ব্ল‌্যাক ফাঙ্গাস ধরা পড়েছে। এটা নিয়ে প্রচারণা বেশি হচ্ছে। এটা নিয়ে সবাই ভয় পাচ্ছে, যেন বাংলাদেশে ভারতীয় ভ্যারিয়েন্ট খুব বেশি। ফলে বিভিন্ন দেশ রেড অ্যালার্ট দিয়ে রেখেছে। আমাদের ফ্লাইট দিয়েছে বন্ধ করে। এসব দেশ ভাবছে, ভারতীয় লোক এখান থেকে যাবে ওদের দেশে, আর এই অসুখ ছড়াবে। তবে সৌদি আরব একমাত্র ওপেন। তবে সৌদি আরবেরও এটা নিয়ে ভয়। তাই বাংলাদেশ থেকে কেউ সৌদি গেলে হোটেলে ৭ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে।’

এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘বাংলাদেশে ১৭ কোটি লোক। এর মধ্যে একজনের যদি ব্ল‌্যাক ফাঙ্গাস ধরা পড়ে, এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com