1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

উহান থেকে ফিরেছেন আটকে পড়া বাংলাদেশিরা

  • আপডেট টাইম :: শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২০

বাংলার কাগজ ডেস্ক : চীনের উহানে করোনা ভাইরাসের কারণে আটকে পড়া বাংলাদেশিরা দেশে পৌঁছেছেন।

শনিবার দুপুর ১২টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট (বিজি-৭০০২) উহান থেকে তাদের নিয়ে অবতরণ করে।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. শাহরিয়ার সাজ্জাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে কতজন উহান থেকে ফিরেছেন তিনি নির্দিষ্ট করে বলতে পারেন নি।

তিনি বলেন, ৩১৬ জন ফিরে আসার সংবাদ পেয়েছি, তবে সংখ্যাটি সম্পর্কে নিশ্চিত হতে পারিনি।

প্রসঙ্গত, চীন থেকে ৩৬১ জন ফেরার কথা ছিল। শেষ সময়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানান, ৩১২ জন দেশে ফিরছেন।

প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে বিমানবন্দর থেকে দুপুর ১টার দিকে বিআরটিসির দুটি এসি বাস ও বিমানবন্দরের একটি অ্যাম্বুলেন্সে আগতদের হজ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে।

সেখানে ১৪ দিনের জন্য পৃথক অবস্থায় তাদের পর্যবেক্ষণে রাখা হবে। এ সময়ের মধ্যে তাদের সঙ্গে পরিবারসহ কেউই দেখা করতে পারবে না।

রোগতত্ত্ব ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা হ্যান্ড স্ক্যানারের সাহায্যে ফ্লাইটের ভেতরে যাত্রীদের জ্বর আছে কি না পরীক্ষা করেন। এই স্ক্যানারে কারো জ্বর থাকলে মুখ লাল দেখা যায় বলে বিমানবন্দরের হেল্পডেস্ক জানিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com