1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

বগুড়ায় স্বেচ্ছাসেবকলীগ নেতাকে কুপিয়ে হত্যা

  • আপডেট টাইম :: সোমবার, ৩১ মে, ২০২১

বগুড়া: বগুড়ার শাজাহানপুরে শিহাব উদ্দিন বাবু(৩৫) নামের এক স্বেচ্ছাসেবকলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার (৩০ মে) রাত সোয়া ৮টায় উপজেলার সাবরুল বাজারে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।

নিহত বাবু শাজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক এবং সাবরুল বাজার এলাকার মৃত সিরাজ উদ্দিনের ছেলে। তিনি সাবরুল বাজারের শহিদুল মৎস্য ভান্ডারের স্বত্বাধিকারী ছিলেন।

বাজারের ব্যবসায়ীরা জানান, শিহাব উদ্দিন বাবু সাবরুল বাজার থেকে বাজার করে বাড়ি ফেরার উদ্যোগ নেন। এসময় একদল দুর্বৃত্ত তাকে ঘিরে ফেলে। বাজারে লোকজন কিছু বুঝে ওঠার আগেই দুর্বৃত্তরা তাকে কুপিয়ে ফেলে রেখে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

হত্যাকান্ডের পর পরই বাজারের লোকজন দোকানপাট বন্ধ করে চলে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।

শাজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক জানান, কি কারণে এই হত্যাকান্ড তা এখনও জানা যায় নি। ঘটনার পর সাবরুল বাজার এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছেন। হাটের ব্যবসায়ীদের কাছ থেকে তথ্য নিয়ে দুর্বৃত্তদের চিহ্নিত করার চেষ্টা চালানো হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com