1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ব্যভিচারের শাস্তি ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তি নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী সারাদেশে আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা আমরা তার ছাত্র হওয়ার জন্য এখানে আসি নাই, স্বরাষ্ট্রমন্ত্রীকে জামায়াত আমির ভারতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত শেরপুরে বৃক্ষরোপণ, স্কুল ড্রেস-ক্রীড়া সামগ্রী বিতরণ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত নেপাল-চীন সীমান্তে বন্যা: ১৫০০ নিখোঁজ, ৮০০ জনই বিদেশি দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

আশুলিয়ায় গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৬

  • আপডেট টাইম :: বুধবার, ২ জুন, ২০২১

ঢাকা: সাভারের আশুলিয়ায় গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে শিশুসহ ছয়জন দগ্ধ হয়েছেন। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। বুধবার (২ জুন) ভোরে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ কবরস্থান রোড এলাকায় হুমায়ন কবিরের বাড়িতে এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- ওই বাড়ির ভাড়াটিয়া মো. আউয়াল, তার মেয়ে আট বছরের আফিয়া, স্ত্রী রেনু বেগম এবং বাড়ির আরেক ভাড়াটিয়া আফরোজা বেগম, ভাড়াটিয়া হাতিম (৩৫) ও তার স্ত্রী আদুরী (২৮)

ashu.jpg

প্রতিবেশী রোজিনা আক্তার জানান, ভোরবেলা হঠাৎ বিস্ফোরণের বিকট আওয়াজে ঘুম ভাঙে সবার। পরে উঠে দেখেন চারদিকে আগুন। ভবনে থাকা চারজনের শরীরে আগুন লাগলে সবাই মিলে নিভিয়ে ফেলেন। পরে ওই ছয়জনকে হাসপাতালে নেয়া হয়।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন, ‘ঘটনা ঘটেছে ভোর ৫টার একটু পরে। আমাদের খবর দেয়া হয়েছে আরও পরে। আমরা গিয়ে অগ্নিদগ্ধ ছয়জনকে বার্ন ইউনিটে পাঠানো হয়েছে বলে জানতে পারি।’

তিনি আরও বলেন, ‘মনে হচ্ছে গ্যাসের চুলা থেকে কিংবা টয়লেটের গ্যাস ঘরে জমেছিল। ভোরবেলা রান্নার সময় আগুন জ্বালাতে গেলে বিস্ফোরণ ঘটে থাকতে পারে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com