1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু: তথ্য উপদেষ্টা মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

মেসির সঙ্গে বার্সার সব চূড়ান্ত, শুধু স্বাক্ষরটাই বাকি

  • আপডেট টাইম :: বুধবার, ২ জুন, ২০২১

স্পোর্টস ডেস্ক : তাহলে বার্সেলোনাতেই থেকে যাচ্ছেন লিওনেল মেসি! ক্লাবের সঙ্গে তার সব ধরনের আলোচনা প্রায় চূড়ান্ত। ন্যু ক্যাম্পেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। চুক্তিপত্রও প্রস্তুত। এখন শুধু তার ওপর কলম ধরাটাই বাকি মেসির। বার্সা কর্মকর্তারা আশা করছেন, সেটাও খুব দ্রুত সম্পন্ন হয়ে যাবে। তখন আনুষ্ঠানিক ঘোষণাটা দেয়া যাবে।

মঙ্গলবারই বার্সা সভাপতি হুয়ান লাপোর্তা এক সংবাদ সম্মেলনে বলেছিলেন, মেসির সঙ্গে আলোচনা সফলভাবে এগিয়ে চলছে। খুব দ্রুতই একটা আনুষ্ঠানিক ঘোষণা দেয়া যাবে।

এবার স্প্যানিশ পত্রিকা মার্কাও প্রায় একই রিপোর্ট প্রকাশ করলো। তারা লিখেছে, মেসির সঙ্গে সব চূড়ান্ত। শুধু স্বাক্ষরটাই বাকি এখন। মার্কা লিখেছে, দু’পক্ষের মধ্যেই আলোচনা শেষ। বার্সার সঙ্গে ঐকমত্যে পৌঁছেছেন মেসি। আগামী দুই বছরের জন্য নতুন চুক্তি স্বাক্ষর হতে যাচ্ছে।

ক্যাডেনা কোপ এর মিগুয়েল রিকোর বরাত দিয়ে মার্কা লিখেছে, ‘বার্সা সঙ্গে মেসির দারুণ একটি চুক্তি হয়ে গেছে। বার্সেলোনা অধিনায়ক খুব দ্রুতই ক্লাবের সঙ্গে তার চুক্তি নবায়ন করে নিচ্ছেন।’

সদ্য সমাপ্ত মৌসুমের শুরু থেকেই বার্সায় মেসির ভবিষ্যৎ অন্ধকারের মধ্যে পড়ে যায়। মৌসুমের শুরুতেই তিনি ন্যু ক্যাম্প ছেড়ে যাওয়ার ঘোষণা দেন। যদিও আইনি মারপ্যাঁচে পড়ে শেষ পর্যন্ত যেতে পারেননি। তবে তিনি চুক্তিও নবায়ন করেননি। যার ফলে, চলতি জুন মাসের ৩০ তারিখ বার্সার সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। এরপর তিনি হয়ে যাবেন স্বাধীন। যে কোনো ক্লাবে যেতে পারেন তিনি। ইচ্ছা করলে, বার্সায়ও থাকতে পারবেন।

মূলতঃ বার্সার সাবেক সভাপতি হোসে মারিয়া বার্তেম্যুর সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার কারণেই বার্সা ছাড়ার সিদ্ধান্ত নেন মেসি। সেই বার্তেম্যু এখন আর ক্লাবে নেই। নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন হুয়ান লাপোর্তা। যার কারণে পরিবেশও উন্নতি হতে শুরু করে। শুধু তাই নয়, মেসির ছোটবেলার বন্ধু, জাতীয় দলের সতীর্থ সার্জিও আগুয়েরোকে বার্সায় নিয়ে আসাটাও মেসির সিদ্ধান্ত নিতে বড় ভূমিকা রেখেছে বলে মনে করা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com