1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

সাতক্ষীরায় যুবককে কুপিয়ে হত্যা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১

সাতক্ষীরা: সাতক্ষীরার দেবহাটায় আশিকুর রহমান জুয়েল (৩৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (২ জুন) রাত ৯টার দিকে দেবহাটা উপজেলার সদর ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত জুয়েল সদর ইউনিয়নের মৃত আনিছুর রহমানের পুত্র।

নিহতের মা চায়না খাতুন জানান, জুয়েল প্রতিদিনের ন্যায় সন্ধ্যর পরে বাড়ির সামনে পুকুর পাড়ে সিড়িতে বসে ছিলেন। তিনি ঘরে না ফেরায় তার মোবাইল ফোনে কল করলে সেটি বন্ধ পাওয়া যায়। এরপর পুকুর পাড়ে খুঁজতে গিয়ে রক্ত দেখা যায়। এ ছাড়া মরদেহ টেনে নিয়ে যাওয়ার দাগ দেখা যায়। পরে খুঁজতে খুঁজতে বাড়ির পাশের আরেকটি পুকুরে ভাসমান অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। জুয়েলের মাথাসহ বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com