1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ব্যভিচারের শাস্তি ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তি নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী সারাদেশে আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা আমরা তার ছাত্র হওয়ার জন্য এখানে আসি নাই, স্বরাষ্ট্রমন্ত্রীকে জামায়াত আমির ভারতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত শেরপুরে বৃক্ষরোপণ, স্কুল ড্রেস-ক্রীড়া সামগ্রী বিতরণ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত নেপাল-চীন সীমান্তে বন্যা: ১৫০০ নিখোঁজ, ৮০০ জনই বিদেশি দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

কক্সবাজার ক্যাম্পের চেয়ে ভাসানচর ভালো : জাতিসংঘ প্রতিনিধি

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১

বাংলার কাগজ ডেস্ক : কক্সবাজারের রোহিঙ্গ ক্যাম্পের চেয়ে ভাসানচর অনেক ভালো বলে মন্তব্য করেছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক সহকারী হাইকমিশনার রাউফ মাজাও। বুধবার (২ জুন) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

জাতিসংঘের এই প্রতিনিধি বলেন, ‘বাংলাদেশ সরকার ভাসানচরে গুরুত্বপূর্ণ বিনিয়োগ করেছে। কক্সবাজারের সঙ্গে তুলনা করলে ভাসানচরে বসাবাসের সুযোগ-সুবিধা অনেক ভালো।’

তিনি আরও বলেন, ‘সরকার ও আন্তর্জাতিক সম্প্রদায়কে এখন নিশ্চিত করতে হবে যে রোহিঙ্গারা যেন ভাসানচরে সম্মানের সঙ্গে থাকতে পারে।’

গত ৩১ মে রাউফ ও জাতিসংঘের সুরক্ষা বিষয়ক সহকারী হাইকমিশনার গিলিয়ান ট্রিগস ভাসানচর পরিদর্শন করেন।

মিয়ানমারে হত্যা ও নির্যাতনের মুখে ২০১৭ সালের ২৫ আগস্ট থেকে সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে আশ্রয় নেয় প্রায় ৭ লাখ রোহিঙ্গা। এর আগে আসে আরও কয়েক লাখ। বর্তমানে উখিয়া ও টেকনাফের ৩৪টি আশ্রয় শিবিরে নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা সাড়ে ১১ লাখ।

তাদের মধ্য থেকে ১ লাখ রোহিঙ্গাকে ভাসানচর নেয়ার উদ্যোগ চলছে। গত বছরের ডিসেম্বর থেকে এখন পর্যন্ত প্রায় ২০ হাজারের মতো রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com