1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

আগুনে পুড়ে ডুবে গেলো ইরানের সর্ববৃহৎ রণতরী

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : আগুনে পুড়ে ডুবে গেছে ইরানের নৌবাহিনীর সর্ববৃহৎ রণতরী। বুধবার (২ জুন) ওমান উপসাগরে রণতরীটি ডুবে যায়। এই ঘটনায় ৩৩ জন আহত হয়েছে। খবর দ্য গার্ডিয়ান ও ওয়াশিংটন পোস্টের।

স্থানীয় সময় দিবাগত রাত ২টা ২৫ মিনিটে রণতরীটিতে আগুন লাগে। ফায়ার ব্রিগেট চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনার। কিন্তু তাদের চেষ্টাকে ব্যর্থ করে দিয়ে আগুনে পুড়ে ডুবে যায় ৬৭৯ ফুট দৈর্ঘে্যর রণতরীটি। যেটা বহরের অন্যান্য রণতরীতে যুদ্ধের উপকরণসহ অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র সরবারহের জন্য ব্যবহৃত হতো।

রণতরীটিতে ৪০০ জন নাবিক ছিলেন। তাদের মধ্যে অগ্নিকাণ্ডের ঘটনায় ৩৩ জন আহত হয়েছেন। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনো জানা যায়নি। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কোনো কোনো সংবাদ মাধ্যম বলছে হরমুজ প্রণালীর কাছে পারস্য উপসাগরের চিকন মুখের কাছে থাকাকালিন জাহাজটিতে আগুন লাগে। এ সময় ইরানের রাজধানী তেহরান থেকে ৭৯০ মাইল দূরে ছিল জাহাজটি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com