1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন নকলায় শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নালিতাবাড়ীতে জামায়াতের লিফলেট বিতরণ

  • আপডেট টাইম :: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: শেরপুরের নালিতাবাড়ীতে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে লিফলেট বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শনিবার (১১ এপ্রিল) বিকেলে দক্ষিণ বাজার শাহী জামে মসজিদ প্রাঙ্গন থেকে শুরু করে পৌর শহরের বিভিন্ন অলিগলিতে এই লিফলেট বিতরণ কর্মসূচী বাস্তবায়ন করে উপজেলা জামায়াত।

শেরপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি গোলাম কিবরিয়া ভিপির নেতৃত্বে লিফলেট বিতরণ কর্মসূচীতে উপজেলা জামায়াতের আমির মাওলানা আফসার উদ্দিন, সেক্রেটারি আরিফ রব্বানী, পৌর জামায়াতের আমির হেলাল উদ্দিন, সেক্রেটারি আব্দুল মোমেন, জামায়াত নেতা দুলাল হোসেনসহ স্থানীয় জামায়াত-শিবির নেতাকর্মীরা অংশ নেন।

উপস্থিত জামায়াত নেতারা বলেন, দেশের গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুগুলোতে জনগণের মতামত প্রতিফলনের জন্য গণভোট একটি গণতান্ত্রিক পদ্ধতি। তারা গণভোট বাস্তবায়নের মাধ্যমে জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণ নিশ্চিত করার দাবি জানান।

কর্মসূচিতে উপস্থিত নেতাকর্মীরা সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করে তাদের দাবির পক্ষে জনমত গড়ে তোলার আহ্বান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com