
রানা, শ্রীবরদী : ৯ ই এপ্রিল সদ্য সমাপ্ত উত্তর ভারতের মেঘালয় রাজ্য ঘেষা শেরপুর ৩ সংসদীয় আসনের বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাহমুদুল হক রুবেল
নির্বাচন পরবর্তী নেতা কর্মীদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন।
শুক্রবার রাতে শ্রীবরদী উপজেলা বিএনপির কার্যালয়ের পাশে এ শুভেচ্ছা মত বিনিময় সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে নবনির্বাচিত সংসদ সদস্য রুবেল কে ফুল দিয়ে সম্মাননা ও অভিনন্দন জানান বিএনপি’র বিভিন্ন স্তরের শত শত নেতাকর্মী।
উপজেলা বিএনপি’র আহব্বায়ক আব্দুর রহিম দুলালের সভাপতিত্বে ও সদস্যসচিব আব্দুল্লাহ আল মামুন দুলালের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নেতা কর্মীদের কাছে কৃতজ্ঞতাপ্রকাশ, নির্বাচনি প্রতিশ্রুতি দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন, উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়নের লক্ষ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন নবনির্বাচিত সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবু রায়হান রুপম, শ্রীবরদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও তাতিহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট আব্দুর রউফ মিয়া।

এ সময় উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হাকিম, পৌর বিএনপি’র আহবায়ক ফজলুল হক চৌধুরী অকুল, সদস্য সচিব এস এম সোহান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু রায়হান মোহাম্মদ আলবেরুনী, এস এম জুবায়ের হোসেন চেয়ারম্যান, দেলোয়ার হোসেন, আলিফ উদ্দিন চেয়ারম্যান, আবু রায়হান বাবুল চেয়ারম্যান, শাকিল তালুকদার, বিএনপি নেতা মীর রোকনুজ্জামান লাখো, মোখলেসুর রহমান মেম্বার, আব্দুল্লাহ আল মামুন লেবু, কাজী আবু তাহের, আব্দুল কাদের সোহেল, রফিকুল ইসলাম মাস্টার, শ্রীবরদী বহুমুখী শিল্প বণিক সমিতির সভাপতি বিএনপি নেতা মোশারফ হোসেন, শ্রীবরদী কাঁচা বাজার ব্যবসায়ি সমিতির সভাপতি বিল্লাল হোসেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শম্ভু সাহা সহ উপজেলা, ১০ ইউনিয়ন, পৌরসভা, ওয়ার্ড বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।