1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ব্যভিচারের শাস্তি ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তি নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী সারাদেশে আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা আমরা তার ছাত্র হওয়ার জন্য এখানে আসি নাই, স্বরাষ্ট্রমন্ত্রীকে জামায়াত আমির ভারতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত শেরপুরে বৃক্ষরোপণ, স্কুল ড্রেস-ক্রীড়া সামগ্রী বিতরণ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত নেপাল-চীন সীমান্তে বন্যা: ১৫০০ নিখোঁজ, ৮০০ জনই বিদেশি দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

হেফাজতের কমিটি ‘ঘৃণাভরে’ প্রত্যাখ্যান আল্লামা শফীর ছেলের

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৮ জুন, ২০২১

বাংলার কাগজ ডেস্ক : হেফাজতে ইসলাম বাংলাদেশের সদ্যঘোষিত কেন্দ্রীয় কমিটি এবং কমিটিতে নিজের পদ ‘ঘৃণাভরে’ প্রত্যাখ্যান করেছেন প্রয়াত আল্লামা শাহ আহমদ শফীর বড় ছেলে মাওলানা ইউসুফ মাদানী।

সোমবার (৭ জুন) ঢাকায় মাওলানা ইউসুফ মাদানীকে অন্তর্ভুক্ত করে কমিটি ঘোষণার পর সন্ধ্যায় নিজ হাতে লেখা এক বিবৃতিতে ওই পদ প্রত্যাখ্যানের ঘোষণা দেন তিনি।

গণমাধ্যমে পাঠানো হাতে লেখা বিবৃতিতে হেফাজতের নতুন কমিটিকে ‘তথাকথিত’ উল্লেখ করে ইউসুফ মাদানী বলেন, ‘কেন্দ্রীয় কমিটিতে আমার নাম দেখে আমি মর্মাহত। অতঃএব যে বা যারা আমার বাবাকে কষ্ট দিয়ে দুনিয়া থেকে বিদায় দিয়েছেন, তাদের সঙ্গে আমি কখনো এক হতে পারি না। আজকের ঘোষিত তথাকথিত হেফাজতের কমিটি ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি।’

দুপুরে সংবাদ সম্মেলনে জুনাইদ বাবুনগরীকে আমির এবং নুরুল ইসলাম জিহাদীকে মহাসচিব করে ৩৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা করে হেফাজতে ইসলাম বাংলাদেশ। এতে সংগঠনের প্রয়াত আমির শাহ আহমদ শফীর বড় ছেলে মাওলানা ইউসুফ মাদানীকে সহকারী মহাসচিব করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com