1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু: তথ্য উপদেষ্টা মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

পরিচিত মুখদের নিয়ে কোপায় শক্তিশালী দল ব্রাজিলের

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১

স্পোর্টস ডেস্ক : লাতিন আমেরিকান ফুটবলের শ্রেষ্ঠত্বের শিরোপা কোপা আমেরিকা নিয়ে মাঠের বাইরে বিরাজ করছে একপ্রকার অস্থিরতা। বিশেষ করে আয়োজক দেশ হিসেবে করোনাভাইরাসে জর্জরিত ব্রাজিলের নাম ঘোষণা নিয়েই যত বিপত্তি। তবে সংগঠকদের এ সিদ্ধান্ত ছাপিয়ে সব দলই নিয়ে রাখছে নিজেদের প্রস্তুতি।

আগামী সোমবার বাংলাদেশ সময় ভোর তিনটায় মানে গারিঞ্চা স্টেডিয়ামে ভেনেজুয়েলার মুখোমুখি হবে স্বাগতিক দল ব্রাজিল। ‘বি’ গ্রুপে ব্রাজিলের অন্য প্রতিপক্ষ কলম্বিয়া, একুয়েডর ও পেরু।

কোপা আমেরিকা উপলক্ষ্যে ২৪ সদস্যের শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছেন ব্রাজিল কোচ তিতে। ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের সবশেষ দুই ম্যাচের দলে এসেছে মাত্র একটি পরিবর্তন। ডিফেন্ডার লুকাস ভেরিসিমোর জায়গায় সুযোগ পেয়েছেন ফেলিপে।

কোপা আমেরিকার ব্রাজিল দল

গোলরক্ষক: অ্যালিসন বেকার (লিভারপুল), ওয়েভারটন (পালমেইরাস), এডারসন (ম্যানচেস্টার সিটি)

ডিফেন্ডার: দানিলো (জুভেন্টাস), এমারসন (রিয়াল বেটিস), ফেলিপে (অ্যাটলেটিকো মাদ্রিদ), আলেক্স সান্দ্রো (জুভেন্টাস), রেনান লোদি (অ্যাটলেটিকো মাদ্রিদ), এডের মিলিটাও (রিয়াল মাদ্রিদ), থিয়াগো সিলভা (চেলসি), মার্কুইনহোস (পিএসজি)

মিডফিল্ডার: ক্যাসেমিরো (রিয়াল মাদ্রিদ), ফাবিনহো (লিভারপুল), ফ্রেড (ম্যানচেস্টার ইউনাইটেড), লুকাস পাকুয়েতা (অলিম্পিক লিয়ন), ডগলাস লুইজ (অ্যাস্টন ভিলা), এভারটন রিবেইরো (ফ্ল্যামেঙ্গো)

ফরোয়ার্ড: এভারটন (বেনফিকা), রবার্তো ফিরমিনো (লিভারপুল), গ্যাব্রিয়েল বারবোসা (ফ্ল্যামেঙ্গো), গ্যাব্রিয়েল হেসুস (ম্যানচেস্টার সিটি), নেইমার (পিএসজি), ভিনিসিউস জুনিয়র (রিয়াল মাদ্রিদ), রিচার্লিসন (এভারটন)

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com