1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু: তথ্য উপদেষ্টা মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

ইসরায়েলকে বিধ্বস্ত করে রোনালদোদের বড় জয়

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১

স্পোর্টস ডেস্ক : ইউরো কাপের মূল আসর শুরুর আগে নিজেদের প্রস্তুতিটা ভালোভাবেই সেরে নিল পর্তুগাল। ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচের প্রথমটিতে স্পেনের সঙ্গে গোলশূন্য ড্র করেছিল তারা। তবে পরের ম্যাচেই ইসরায়েলকে উড়িয়ে ৪-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ল ক্রিশ্চিয়ানো রোনালদোর দল।

বুধবার রাতে নিজেদের ঘরের মাঠের ম্যাচটিতে ইসরায়েলিদের পাত্তাই দেয়নি পর্তুগাল। পুরো ম্যাচজুড়েই আধিপত্য বিস্তার করে খেলেছে তারা। দলের জয়ে জোড়া গোল করেছেন ব্রুনো ফার্নান্দেস। এছাড়া অন্য দুই গোল এসেছে ক্রিশ্চিয়ানো রোনালদো ও হোয়াও ক্যানসেলোর মাধ্যমে।

লিসবনের এস্তাদিও জোসে আল্ভালাদে স্টেডিয়ামে হওয়া ম্যাচটিতে পর্তুগাল গোলের উদ্দেশে শট নেয় ১৯টি, এর ৮টি ছিল লক্ষ্যে। বিপরীতে ইসরায়েল তাদের নেয়া ৪ শটের মধ্যে লক্ষ্যে রাখতে পারে কেবল একটি। পুরো ম্যাচে ৬২ শতাংশ সময় বলের দখলও নিজেদের কাছে রেখেছিল পর্তুগিজরা।

তবে ম্যাচের প্রথমার্ধে গোলের তালা ভাঙতে ৪২ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে স্বাগতিকদের। ডানদিক থেকে আসা ক্যানসেলোর পাস থেকে প্রথম গোল করেন ব্রুনো। এক মিনিট পর ব্রুনোর এসিস্ট থেকে ছয় গজ বক্সের কোণায় দাঁড়িয়ে বাম পায়ের শটে দ্বিতীয় গোল করেন রোনালদো।

এর সুবাদে আন্তর্জাতিক ফুটবলে রোনালদোর গোলসংখ্যাব বেড়ে হলো ১০৪টি। আরও আগে থেকেই বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা তিনি। আর মাত্র ৬টি গোল হলে ইরানের আলি দাইয়ের গড়া ১০৯ গোলের রেকর্ড ভেঙে নিজের নামে করে নিতে পারবেন পর্তুগিজ সুপারস্টার।

দ্বিতীয়ার্ধে ফিরেও গোলের জন্য আরও ৪১ মিনিট খেলতে হয়েছে পর্তুগালকে। ম্যাচের ৮৬ মিনিটের সময় স্কোরশিটে নাম তোলেন প্রথম গোলে এসিস্ট করা ক্যানসেলো। আর অতিরিক্ত যোগ করা সময়ের প্রথম মিনিটে হালিপূরণ করেন ব্রুনো ফার্নান্দেস।

আগামী মঙ্গলবার হাঙ্গেরির বিপক্ষে ম্যাচ দিয়ে ইউরোর শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে পর্তুগাল। ‘এফ’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স ও জার্মানি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com