1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

ভারতে ফের একদিনে মৃত্যু ৪ হাজার ছাড়াল

  • আপডেট টাইম :: শনিবার, ১২ জুন, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : গত তিনদিন ধরে ৯০ হাজারের বেশি থাকার পর শনিবার (১২ জুন) ভারতে দৈনিক করোনা সংক্রমণ নামল ৮৫ হাজারের নিচে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৮৪ হাজার ৩৩২ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল দুই কোটি ৯৩ লাখ ৫৯ হাজার ১৫৫ জনে।

তবে সংক্রমণ কমলেও কমছে না দৈনিক মৃত্যু। ভারতে আবারও দৈনিক মৃত্যু চার হাজার ছাড়াল। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে চার হাজার দুই জনের। এ নিয়ে মোট মৃত্যু তিন লাখ ৬৭ হাজার ছাড়িয়েছে।

ভারতের গণমাধ্যমগুলো জানিয়েছে, দৈনিক মৃত্য হঠাৎ করে বেশি হলেও, দেশটিতে সংক্রমণের হার নিয়ন্ত্রণেই রয়েছে। গত পাঁচদিন ধরেই সেখানে সংক্রমণের হার পাঁচ শতাংশের নিচে রয়েছে। নতুন আক্রান্তের থেকে সুস্থ বেশি হওয়ায় কমছে সক্রিয় রোগীর সংখ্যা। প্রায় একমাস ধরেই তা ধারাবাহিকভাবে কমছে। কমতে কমতে ভারতে সক্রিয় রোগীর সংখ্যা এখন ১১ লাখের নিচে নেমেছে।

এদিকে, গত মে মাসে কিছু কম হলেও জুনের শুরু থেকেই দেশটিতে করোনা টিকাকরণের গতি বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে টিকা নিয়েছেন ৩৪ লাখ ৩৩ হাজারেরও বেশি মানুষ। এ নিয়ে মোট টিকা নিয়েছেন ২৪ কোটি ৯৬ লাখেরও বেশি মানুষ।

অন্যদিকে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারা বিশ্বে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ১১ হাজার ৯৮২ জন। আর নতুন করে আক্রান্ত হয়েছেন তিন লাখ ৯১ হাজার ১৩৬ জন। একই সময়ে সুস্থ হয়ে উঠেছেন এক লাখ ৪৫ হাজার ৭৯২ জন।

বিশ্বব্যাপী এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন মোট ১৭ কোটি ৬০ লাখ ৩১ হাজার ৮৯০ জন। এর মধ্যে মারা গেছেন ৩৮ লাখ ২৮৩ জন। আর এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ১৫ কোটি ৯৫ লাখ ৯৯ হাজার ৯৯৪ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com