1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার

তৃতীয় দিনেই ইনিংস ব্যবধানে হারলো উইন্ডিজ

  • আপডেট টাইম :: রবিবার, ১৩ জুন, ২০২১

স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন দিনেই ইনিংস ব্যবধানে হার মেনেছে ওয়েস্ট ইন্ডিজ। সফরকারী দ. আফ্রিকা জয় পেয়েছে ৬৩ রানে। ম্যাচসেরা হয়েছেন কুইন্টন ডি কক।

সংক্ষিপ্ত ইনিংস:
উইন্ডিজ: ৯৭/১০ (এনগিদি ৫/১৯ ও নরকিয়া ৪/৩৫; হোল্ডার ২০) ও ১৬২/১০ (রাবাদা ৫/৩৪; নরকিয়া ৩/৪৬; চেস ৬২)।
দ. আফ্রিকা: ৩২২/১০ (ডি কক ১৪১*, মার্করাম ৬০; হোল্ডার ৪/৭৫, সিলস ৩/৭৫)।
ফল: দ. আফ্রিকা ৬৩ রানে জয়ী।
ম্যাচসেরা: কুইন্টন ডি কক।

সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি ক্রিকেট স্টেডিয়ামে উইন্ডিজ প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে সবকটি উইকেট হারিয়ে মাত্র ৯৭ রান তোলে।

জবাবে কুইন্টন ডি ককের অপরাজিত ১৪১ রানের ইনিংসে ভর করে সবকটি উইকেট হারিয়ে ৩২২ রান তোলে ১১ বছর পর ক্যারিবিয়ান সফরে যাওয়া প্রোটিয়ারা।

২২৫ রানে পিছিয়ে থাকা উইন্ডিজ দ্বিতীয় দিনে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে ৮২ রান তুলে দ্বিতীয় দিন শেষ করে। শনিবার তৃতীয় দিনে বাকি ৬টি উইকেট হারিয়ে দলীয় সংগ্রহে আর ৮০ রান যোগ করতে পারে। ৬৪ ওভারে ১৬২ রানে অলআউট হলে ৬৩ রানে জয় পায় সফরকারী দক্ষিণ আফ্রিকা।

বল হাতে এই ইনিংসে ৫টি উইকেট নেন কাগিসু রাবাদা। ৩টি উইকেট নেন আনরিক নরকিয়া। ব্যাট হাতে উইন্ডিজের রোস্টন চেস সর্বোচ্চ ৬২ রান করেন। আর দ্বিতীয় সর্বোচ্চ ১৪ রান করেন কিয়েরান পাওয়েল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com