1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার

সংবাদ সম্মেলনে আসছেন সাকিব

  • আপডেট টাইম :: রবিবার, ১৩ জুন, ২০২১

স্পোর্টস ডেস্ক : নিজের অবস্থান জানাতে সংবাদ সম্মেলনে আসছেন সাকিব আল হাসান। সোমবার (১৪ জুন) বিকেল সাড়ে ৩টায় সংবাদ সম্মেলন করবেন তিন ম্যাচ নিষিদ্ধ ও ৫ লাখ টাকা জরিমানা গুনতে যাওয়া সাকিব।

মোহামেডান জানিয়েছে, আবাহনী লিমিটেডের বিপক্ষে খেলায় ঘটে যাওয়া অনাকাঙ্খিত ঘটনাকে কেন্দ্র করে আনা অভিযোগ ও শাস্তিসহ অন্য বিষয়ে সাকিব ব্যক্তিগত ও ক্লাবের মতামত প্রদান করবেন।

তবে বায়ো-বাবল ভেঙে সাকিব কীভাবে সংবাদ সম্মেলন করবেন তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিষয়টি নিয়ে বিস্তারিত জানতে যোগাযোগ করা হয় মোহামেডান ক্লাবের ক্রিকেট কমিটির প্রধান মাসুদউদ জামান সঙ্গে।

তিনি বলেন, ‘আমরা সংবাদ সম্মেলন আয়োজন করেছি ক্লাবের প্যাভিলিয়নে। বায়ো-বাবলে থাকায় সাকিব উপস্থিত থাকতে পারবেন না। তবে তার লিখিত বক্তব্য পড়ে শোনানো হবে। এরপর ভার্চুয়ালি তাকে যুক্ত করা হবে।’

যে সংবাদ সম্মেলনে সাকিব উপস্থিত থাকতে পারবেন না, শুধুমাত্র লিখিত বক্তব্য পড়ে শোনানো হবে তা গণমাধ্যমে পাঠিয়ে দেওয়া একই কথা। তাহলে সংবাদ সম্মেলন কেন? উত্তর জানাতে গিয়ে তিনি বলেন, ‘আমাদের খেলোয়াড় শাস্তি পেয়েছে। সেটা জানাতে সংবাদ সম্মেলন করা। এর বেশি কিছু না।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com