1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু: তথ্য উপদেষ্টা মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

গোলই পায়নি স্পেন

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৫ জুন, ২০২১

স্পোর্টস ডেস্ক : ইউরোর ‘ই’ গ্রুপের ম্যাচে সোমবার দিবাগত রাতে সুইডেনের মুখোমুখি হয় স্পেন। পুরো ম্যাচে প্রভাব বিস্তার করে খেলে তারা। ম্যাচের ৭৫ শতাংশ বল ছিল স্পেনের দখলে। গোলপোস্টে তারা ১৭টি শট নিয়েছিল। তার মধ্যে ৫টি ছিল গোলমুখে। সুইডেনের ছিল না একটিও। পুরো ম্যাচে স্পেন ৯১৭টি পাস দেয়। এমন প্রভাব বিস্তার করে খেলেও গোলই পায়নি স্পেন। তাতে জয়ও পাওয়া হয়নি তাদের। গোলশূন্য ড্রয়ে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে তারা।

ঘরের মাঠ সেভিয়ার স্টাডিও অলিম্পিকো ডি লা কার্তুজায় প্রথমার্ধে বেশ কিছু সুযোগ তৈরি করে স্পেন। বিশেষ করে ৩৮ মিনিটের মাথায়। এ সময় আলভারো মোরাতা সোনালী সুযোগ পেয়েছিলেন গোলের। তার সামনে ছিল কেবল সুইডেনের গোলরক্ষক রবিন ওলসেন। তাকে ফাঁকি দিয়ে বল জালে জড়ানো কঠিন কিছু ছিল না। কিন্তু মোরাতা বল মেরে দেন বাইরে।

প্রথমার্ধে সুইডেনের মার্কাস বার্গও সুযোগ পেয়েছিলেন। তিনিও সেটা কাজে লাগাতে ব্যর্থ হন। তাতে গোলশূন্যভাবেই প্রথমার্ধের খেলা শেষ হয়।

বিরতির পর ৭২ মিনিটে স্পেনের দানি ওলমো একটি সুযোগ তৈরি করেছিলেন। কিন্তু তার নেওয়া শট ক্লিয়ার করেন সুইডেনের মার্কাস দানিয়েলসন। এরপর তাকে তুলে নেন লুইস এনরিক। তবে খেলোয়াড় বদল করেও কাঙ্খিত গোলের দেখা পায়নি তিনবারের ইউরো চ্যাম্পিয়নরা। তাতে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয় তাদের।

‘ই’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শনিবার পোল্যান্ডের মুখোমুখি হবে স্পেন। আর সুইডেন খেলবে স্লোভাকিয়ার বিপক্ষে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com