1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

যুক্তরাষ্ট্রের করোনার টিকা প্রাপ্তির তালিকায় যুক্ত হলো বাংলাদেশ

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৫ জুন, ২০২১

বাংলার কাগজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের করোনার টিকা বিতরণের তালিকায় যুক্ত হলো বাংলাদেশের নাম।

রোববার সাত দিনের সরকারি সফরে নিউ ইয়র্কের পৌঁছান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। বিমানবন্দরে পররাষ্ট্রমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানাতে প্রবাসী চিকিৎসক মাসুদুল হাসান জানান, যুক্তরাষ্ট্রের করোনার টিকা বিতরণের তালিকায় বাংলাদেশের নাম অন্তর্ভুক্ত নেই খবর পেয়ে তারা বেশ কয়েকজন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গে দেখা করেন এবং টিকা বিতরণের তালিকায় বাংলাদেশের নাম অর্ন্তভুক্ত করান। চলতি মাসের জুন মাসের শেষ সপ্তাহে নাগাদ এক মিলিয়ন করোনা টিকা বাংলাদেশ পাবে বলে আশা করছেন প্রবাসীরা। এ বিষয়টি পররাষ্ট্রমন্ত্রী অবহিত করা হলে তিনি প্রবাসীদের ধন্যবাদ জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা চাই, আমাদের যে ১৫ লাখ লোক প্রথম ডোজ টিকা নিয়েছিলো অন্তত তাদের জন্য যেন আমেরিকা টিকাগুলো দেয়। যাতে করে তারা দ্বিতীয় ডোজ টিকা নিতে পারেন।’

সাত দিনের সরকারি সফরে নিউ ইয়র্কে পৌঁছালে তাকে স্বাগত জানান ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত শহীদুল ইসলাম ও জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাবাব ফাতিমা। সফরে জাতিসংঘে সদর দপ্তরে রোহিঙ্গা ইস্যু ও স্বল্পোন্নত দেশগুলোর আলাদা দুটি সভায় অংশ নেবেন পররাষ্ট্রমন্ত্রী। এছাড়া. জাতিসংঘ মহাসচিবের সঙ্গেও তার বৈঠকের কথা রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com